এক্সপ্লোর

Rajiv Chandrasekhars Twitter Account: কেন্দ্রীয়মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে ফের বিতর্কে ট্যুইটার

এবার কেন্দ্রীয়মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দিল মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার। পরে তা ফিরিয়েও দেওয়া হয়।

নিউ দিল্লি : সাম্প্রতিক সময়ে কোনও না কোনও কারণে খবরের শিরোনামে থাকছে ট্যুইটার। এবার কেন্দ্রীয়মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দিয়ে ফের বিতর্কে জড়াল এই মাইক্রোব্লগিং সাইট। বৈদ্যুতিন, তথ্যপ্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের অ্যাকাউন্ট থেকে নীল চিহ্ন সরিয়ে দেওয়া হয়।

যদিও পরে এই অফিসিয়াল ভেরিফিকেশন ব্যাজ যাকে মূলত ব্লু টিক বলা হয়, তা ফিরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীকে। ট্যুইটারের তরফে বলা হয়েছে, তাদের হ্যান্ডেলে নাম পাল্টালে অনেক সময় ব্লু টিক সরিয়ে দেওয়া হয়। সম্ভবত সেই কারণেই সরিয়ে দেওয়া হয়েছে। 

এই প্রথম কোনও বিশিষ্ট ব্যক্তির ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরানো হল না। এর আগে উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর অ্যাকাউন্ট থেকে নীল চিহ্ন সরিয়ে দিয়েছিল ট্যুইটার। পরে অবশ্য তা ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া সংঘ পরিবারের একাধিক নেতার অ্যাকাউন্ট থেকেও ব্লু টিক সরিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতও । পরে অবশ্য তা ফিরিয়ে দেওয়া হয়।

নতুন তথ্যপ্রযুক্তি নিয়ম কানুন নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বেশ কয়েকদিন ধরে টানাপোড়েন চলছে। এরই মধ্যে গতকাল জানা যায়, ভারতে রেসিডেন্ট গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করেছে ট্যুইটার। বিনয় প্রকাশকে ওই পদে বসানো হয়েছে। ট্যুইটারের অফিসিয়াল ওয়েবসাইটে একথা জানানো হয়।


এই মাইক্রোব্লগিং সাইট জানিয়েছে, রেসিডেন্ট গ্রিভ্যান্স অফিসারের সঙ্গে এই ইমেল আইডি- grievance-officer-in@twitter.com.-তে  যোগাযোগ করা যাবে।

গত বৃহস্পতিবার ট্যুইটারের তরফে দিল্লি হাইকোর্টকে জানানো হয়েছিল, ভারতের তথ্যপ্রযুক্তি আইন মেনে চিফ কমপ্ল্যায়েন্স অফিসার নিয়োগ করতে তাদের আট সপ্তাহ সমস লাগবে। এর পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়, তারা ভারতের এক বাসিন্দাকে অভ্যন্তরীণ কমপ্ল্যায়েন্স অফিসার হিসেবে হায়ার করেছে। ৬ জুলাই থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। এবিষয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রকে বিষয়টি জানানো হয়েছে।

ট্যুইটারের জন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষা নেই বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: '২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
'২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু
ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু
West Bengal News LIVE Updates: ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশাসনের শীর্ষ পদে বদল কমিশনের
ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশাসনের শীর্ষ পদে বদল কমিশনের
Tornado Update : বিরাট টর্নেডোর ধাক্কা, মুহূর্তে লন্ডভন্ড সব, ধূলিসাৎ বাড়িঘর ! পরপর আহত, মৃত্যু
বিরাট টর্নেডোর ধাক্কা, মুহূর্তে লন্ডভন্ড সব, ধূলিসাৎ বাড়িঘর ! পরপর আহত, মৃত্যু

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget