এক্সপ্লোর

Border Security Force: রাতারাতি অপসারিত BSF প্রধান ও ডেপুটি, পাকিস্তান-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ

BSF News: বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। 

নয়াদিল্লি: রাতারাতি সীমান্ত রক্ষী বাহিনীতে (BSF) বড় পরিবর্তন। BSF-এর ডিরেক্টর জেনারেল নিতিন আগরওয়াল এবং তাঁর ডেপুটি, স্পেশ্যাল ডিজি (ওয়েস্ট) ওয়াই বি খুরানাকে পদ থেকে সরানো হল। অবিলম্বে তাঁদের রাজ্য ক্যাডারে ফিরে যেতে বলা হয়েছে। রাতারাতি কেন এমন নির্দেশ দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। (Border Security Force)

নিতিন ১৯৮৯ সালের কেরল ক্যাডারের অফিসার। খুরানা ১৯৯০ সালের ওড়িশা ক্যাডারের। ২০২৩ সালের জুন মাস থেকে BSF প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন নিতিন। পাকিস্তান সীমান্ত বরাবর নিরাপত্তা, বাহিনী মোতায়েনের দায়িত্বে ছিলেন খুরানা। হঠাৎ কেন দু'জনকেই সরানো হল, সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে কেন্দ্রের তরফে বিশদে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। (BSF News) 

BSF প্রধান এবং তাঁর ডেপুটিকে সরাতে গতকালেই নির্দেশিকা জারি হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির তরফে মেয়াদ শেষের আগেই, অবিলম্বে দু'জনকে পদ থেকে সরাতে বলা হয় তাতে। তবে কেন্দ্র কিছু খোলসা না করলেও, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশের ঘটনা লাগাতার বেড়ে চলেছে, তা মাথায় রেখেই দু'জনকে পদ থেকে সরানো হয়েছে বলে গুঞ্জন দিল্লিতে। 

আরও পড়ুন: Monkey Entered Parliament: সংসদে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে বাঁদর, ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ কংগ্রেসের

দিল্লি সূত্রে জানা গিয়েছে, BSF প্রধান এবং তাঁর ডেপুটির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বাকিদের সঙ্গে তাঁরা সমন্বয় বজায় রাখছিলেন না বলেও অভিযোগ সামনে আসে। অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে যথা সময়ে প্রয়োজনীয় তথ্য না দেওয়ার অভিযোগও ছিল। শুধু তাই নয়, বাহিনীর অন্দরে তাঁদের নিয়ন্ত্রণ কতটা, সেই নিয়েও প্রশ্ন উঠছিল। 

রাতারাতি এভাবে দুই অফিসারকে সরিয়ে কেন্দ্র বাহিনীকে কড়া বার্তা দিল বলেও মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা BSF-এর হাতে। অথচ লাগাতার অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে। একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটছে জম্মু ও কাশ্মীরে। ঘটে চলেছে প্রাণহানি। বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ নিয়ে সংসদে সরব হয়েছেন খোদ বিজেপি সাংসদরাই। তাই এমন সিদ্ধান্ত বলে মত তাঁদের। কিন্তু অভিযোগ যখন ছিল, সেক্ষেত্রে এত দেরিতে কেন সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠছে।

দিল্লি সূত্রে যা খবর, সেই অনুযায়ী, সন্ত্রাসী হামলার ঘটনায় এই প্রথম কোনও বাহিনীর প্রধানকে পদ থেকে সরানো হল। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পরও এমন পদক্ষেপ করা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেবার দায় চাপায়নি কোনও আধিকারিকের উপরই। এই মুহূর্তে এই BSF-এ ২ লক্ষ ৬৫ হাজার কর্মী রয়েছেন। ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় BSF-ই।

গত দু'মাসে জম্মু ও কাশ্মীরে পর পর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, যাতে বহু মানুষ এবং জওয়ান প্রাণ হারিয়েছেন। নিহত জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক বিদেশি অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে। সীমান্তে আঁটোসাটো নিরাপত্তা থাকা সত্ত্বেও, কী করে জঙ্গিরা অনুপ্রবেশ ঘটাচ্ছে, সেই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। সেই আবহেই BSF প্রধান এবং তাঁর ডেপুটিকে সরিয়ে দেওয়া হল।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget