এক্সপ্লোর

সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ধাপে ধাপে খুলতে পারে স্কুল-কলেজ, চিন্তাভাবনা শুরু কেন্দ্রের

চলতি মাসের শেষে প্রকাশ করা হবে রাজ্যে রাজ্যে ১ সেপ্টেম্বর থেকে চালু করার জন্য চূড়ান্ত আনলক গাইডলাইন

নয়াদিল্লি: করোনা অতিমারী চলাকালীনই ধাপে ধাপে দেশের স্কুল কলেজ খুলে দিতে চায় কেন্দ্র সরকার। ১ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বরের মধ্যে যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। এ ব্যাপারে একটি পরিকল্পনা তৈরি করছে তারা।

সূত্রের খবর, করোনা ম্যানেজমেন্টে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে যে মন্ত্রিগোষ্ঠী তৈরি হয়েছে, তার সচিবরা স্কুল-কলেজ খোলার বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

চলতি মাসের শেষে প্রকাশ করা হবে রাজ্যে রাজ্যে ১ সেপ্টেম্বর থেকে চালু করার জন্য চূড়ান্ত আনলক গাইডলাইন। সম্ভবত তার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। যদিও রাজ্য সরকারগুলিই সিদ্ধান্ত নেবে ঠিক কখন ও কীভাবে পড়ুয়াদের ক্লাসরুমে ফিরিয়ে আনবে তারা।

এ ব্যাপারে ইস্যু করা হবে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)। তারপর বার হবে জুলাইয়ের শুরুতে স্কুল শিক্ষা বিভাগের করা একটি চটজলদি সমীক্ষা রিপোর্ট।

সেই সমীক্ষায় অবশ্য স্পষ্ট, অভিভাবকরা কেউই চান না, তাঁদের ছেলেমেয়ে এখন স্কুলে যাক। কিন্তু রাজ্য সরকারগুলি কেন্দ্রের কাছে দরবার করেছে, স্কুল বন্ধ থাকায় আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির ছেলেমেয়েরা সঙ্কটে পড়েছে।

তা ছাড়া হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের মত যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা সংক্রমণ তুলনামূলকভাবে কম, তারাও উঁচু ক্লাসের ছেলেমেয়েদের স্কুল চালু করে দিতে চায়।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (বর্তমানে শিক্ষা মন্ত্রক) ও স্বাস্থ্য মন্ত্রক প্রস্তাব দিয়েছে, তা কিছুটা এরকম---

  • ধাপে ধাপে চালু করে দেওয়া হোক স্কুল কলেজ। ১ সেপ্টেম্বর থেকে প্রথম ১৫ দিন দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসুক।
  • আলাদা আলাদা সেকশন ক্লাস করুক আলাদা আলাদা দিনে। অর্থাৎ কোনও স্কুলে যদি দশম শ্রেণিতে চারটি সেকশন থাকে তবে সেকশন এ আর সি নির্দিষ্ট কয়েকটি দিনে আসুক, বাকি দিনগুলিতে অন্য দুই সেকশন। স্কুল ২-৩ ঘণ্টার বেশি হবে না।
  • সব স্কুল চলবে বিভিন্ন শিফটে- সকাল ৮টা থেকে বেলা ১১টা আবার বেলা ১২টা থেকে দুপুর ৩টে। মাঝে স্যানিটাইজেশনের জন্য এক ঘণ্টা বিরতি। সব মিলিয়ে পড়ুয়া ও শিক্ষাকর্মীদের ৩৩ শতাংশই একদিনে স্কুলে আসবেন।
  • যদিও প্রাথমিক বা তারও নীচের স্তরের পড়ুয়াদের এখন স্কুলে ডাকতে আগ্রহী নয় সরকার। তারা অনলাইনেই ক্লাস করবে।
  • দশম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হওয়ার পর শুরু হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির কয়েক ঘণ্টার জন্য ক্লাস।

যদিও করোনা পরিস্থিতি বিচার করে সংশ্লিষ্ট রাজ্যগুলিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget