এক্সপ্লোর

Gyanvapi Row: জ্ঞানবাপী মসজিদের ভিতরে মূর্তি! দাবি রিপোর্টে

Gyanvapi Masjid: জ্ঞানবাপী মসজিদে ভিতরে পাথরে খোদাই হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। রিপোর্টে দাবি।

নয়াদিল্লি: জ্ঞানবাপী মসজিদে ভিতরে পাথরে খোদাই হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। কোর্ট নিয়োজিত প্রাক্তন সার্ভে কমিশনার অজয় মিশ্রর রিপোর্টে দাবি এমনটাই।

রিপোর্টে কী?
বারাণসীতে জ্ঞানব্যাপী মসজিদ (Gyanvapi  Masjid) চত্বরের ভিতরে হিন্দু দেবদেবীর বেশ কিছু মূর্তি মিলেছে। এমনটাই দাবি করা হয়েছে প্রাক্তন সার্ভে কমিশনার অজয় মিশ্রর রিপোর্টে। ৬ ও ৭ মে সমীক্ষা করেন উনি। তার উপর ভিত্তি করেই এমন রিপোর্ট। সমীক্ষা সংক্রান্ত তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছিল অজয় মিশ্রর (Ajay Mishra) বিরুদ্ধে। তারপরেই তাঁকে সরিয়ে দেয় বারাণসী সিভিল কোর্ট। প্রথম দুইদিনের যে সমীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট পরে জমা দেন অজয় মিশ্র। 

কী দেখা গিয়েছে?
স্থানীয় কিছু সংবাদমাধ্যমে সূত্রের খবর হিসেবে দাবি করা হয়েছে যে, জ্ঞানব্যাপী মসজিদ চত্বরের ভিতরে বেশ কিছু মূর্তির কাঠামো পাওয়া গিয়েছে। তার সামনে এমন জায়গা রয়েছে যেখানে প্রদীপ জ্বালানোর জায়গা রয়েছে। তিন-চারটি স্থাপত্য এবং পাথরের কিছু টুকরো রয়েছে। স্থানীয়দের বিশ্বাস, সেটাই 'শ্রীঙ্গার গৌরি' মন্দিরের ধ্বংসাবশেষ।

২০২১ সালে পাঁচজন মহিলা আদালতে মামলা করেন। সেখানে আবেদন করা হয়। কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানব্যাপী মসজিদ চত্বরের পশ্চিম দিকে 'শ্রীঙ্গার গৌরি স্থলে' পুজো করার আবেদন করা হয়। তারপরেই ওই এলাকায় সমীক্ষা করার নির্দেশ দেয় বারাণসী সিভিল কোর্ট (Varanasi Civil Court)। 

আরও রিপোর্ট:
সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন বিচারক রবি কুমার দিওয়ারকর (Ravi Kumar Diwakar), তাঁকেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এটা ছাড়াও, আরও একটি রিপোর্ট জমা পড়েছে। স্পেশাল কোর্ট কমিশনার বিশাল সিং এবং সহকারি কোর্ট কমিশনার অজয় প্রতাপ সিং ১৪ পাতার একটি রিপোর্ট জমা দিয়েছেন, ছবি ও ভিডিও-সহ ২টি পেন ড্রাইভও জমা দিয়েছেন। 

শিবলিঙ্গ মেলার দাবি:
গত সোমবার মামলাকারীরা দাবি করেন, মসজিদ চত্বরের ভিতরে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। তারপরেই বেঁধে যায় বিতর্ক। তারপরেই আদালত গোটা চত্বর সিল করার নির্দেশ দেয়। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ওই এলাকার নিরাপত্তা বজায় রাখতে হবে, কিন্তু মুসলিম ধর্মাবলম্বীদের নমাজ পড়তে বাধা দেওয়া যাবে না। বারাণসী আদালতকে রায় দিতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী কাল পরবর্তী শুনানি।

আরও পড়ুন: এক বছরের জেল সিধুর, তিন দশক পুরনো পথ-হিংসা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget