এক্সপ্লোর

Israel Palestine War: ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা মোদির, স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে বিদেশ মন্ত্রক

India on Palestine: ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

নয়াদিল্লি: যুদ্ধ ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অটলবিহারি বাজপেয়ী-সহ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীরা যেখানে প্যালেস্তাইনের প্রতি বরাবর সহমর্মিতা দেখিয়ে এসেছেন, সেখানে তাঁর এই অবস্থান নিয়ে সমালোচনা শুরু হতে সময় লাগেনি। সেই আবহেই এবার বিদেশমন্ত্রকের ((Ministry of External Affairs)) আধিকারিকের মুখে 'স্বাধীন প্যালেস্তাইন' রাষ্ট্রের পক্ষে সমর্থন শোনা গেল। (Israel Palestine War) যদিও ইজরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট ছোড়াকে 'সন্ত্রাসী হামলা' হিসেবেই দেখা হচ্ছে বলে জানানো হল।

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। সেখানে তিনি জানান, ভারত বরাবরই সার্বভৌম, স্বাধীন এবং দীর্ঘস্থায়ী স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের পক্ষে। তিনি বলেন, "বরাবরই একই নীতি আমাদের। সার্বভৌম, স্বাধীন এবং দীর্ঘস্থায়ী প্যালেস্তাইন রাষ্ট্রগঠনের জন্য সরাসরি কথোপকথনের পক্ষে আমরা।" (India on Palestine)

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেন, "আমরা চাই, প্যালেস্তিনীয়রা নিজেদের দেশের স্বীকৃত সীমান্তের মধ্যে নিরাপদে জীবনধারণ করুন। ইজরায়েলের সঙ্গে পাশাপাশি, শান্তিপূর্ণ সহাবস্থান থাকুক তাদের। বরাবরই এই অবস্থান বজায় রেখে এসেছে ভারত। আজও তা একই রয়েছে।" যদিও বিদেশমন্ত্রকের মুখপাত্র সাফ বলেন, "হামাসের কার্যকলাপকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছি আমরা।"

আরও পড়ুন: Israel Palestine War: গাজা থেকে নজর ঘোরানোর চেষ্টা? সিরিয়ার ২ বিমানবন্দরে আছড়ে পড়ল রকেট, কাঠগড়ায় ইজরায়েল

শনিবার নতুন করে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধের সূচনা ঘটে। তার কয়েক ঘণ্টা পর সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানান প্রধানমন্ত্রী মোদি। তাতে প্যালেস্তাইন থেকে ইজরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট ছোড়াকে 'সন্ত্রাস হামলা' বলে উল্লেখ করেন।  এর পর সোমবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে ফোনে কথাও হয় তাঁর। তার পরও ইজরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করেন তিনি। 

এ নিয়ে যদিও তীব্র সমালোচনার মুখে পড়তে হয় মোদিকে। কারণ বরাবরই প্যালেস্তাইনের প্রতি সহমর্মী থেকেছে ভারত। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীও সেই নিয়ে মুখ খোলেন। ইজরায়েলকে সরাসরি আক্রমণকারী বলে উল্লেখ করেছিলেন তিনি। ৪৬ বছর আগে দিল্লির সভা থেকে বলতে শোনা যায় তাঁকে, “আক্রমণকারী, আক্রমণের ফল উপভোগ করুক, এটা কখনওই মেনে নেওয়া যায় না। আমাদের জন্য যা নিয়ম, বাকিদের জন্যও সেই নিয়মই কার্যকর হবে। আরবের জমি খালি করতে হবে। প্যালেস্তিনীয়দের তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। ইজরায়েলের অস্তিত্ব তো আমেরিকা, সোভিয়েত রাশিয়াও স্বীকার করে নিয়েছে, আমরাও করে নিয়েছি।”

মোদি এবং বাজপেয়ী, দু’জনের রাজনৈতিক পরিচয়ই সঙ্ঘ এবং বিজেপি-র সঙ্গে জড়িয়ে। কিন্তু ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে দু’জনের অবস্থান বর্তমানে চর্চিত বিষয় হয়ে দাঁড়ায়। সেই আবহেই বিবৃতি দিল বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget