এক্সপ্লোর

Iran-Israel War Situation: দুই প্রবল শক্তিধরের মধ্যে যুদ্ধের উপক্রম, তপ্ত পশ্চিম এশিয়া, দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক মহল

Middle East War Situation: কেউ ইরান, প্যালেস্তাইন, লেবাননকে সমর্থন করছে, কেউ আবার ইজরায়েল-আমেরিকার পাশে দাঁড়িয়েছে। 

নয়াদিল্লি: একবছর ধরে চলা যুদ্ধে ইতি পড়েনি। তার মধ্যেই নয়া যুদ্ধের আশঙ্কা দানা বাধল। ইজরায়েলকে লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আর সেই নিয়েই যুদ্ধ পরিস্থিতি ঘোরাল হয়ে উঠেছে পশ্চিম এশিয়ায়। ইরানকে এর পাল্টা জবাব দেবে কি না ইজরায়েল, আমেরিকা সেক্ষেত্রে কী ভূমিকা পালন করবে, সেই নিয়ে কাটাছেঁড়া চলছে। এমন পরিস্থিতিতে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে আন্তর্জাতিক মহলও। কেউ ইরান, প্যালেস্তাইন, লেবাননকে সমর্থন করছে, কেউ আবার ইজরায়েল-আমেরিকার পাশে দাঁড়িয়েছে। (Iran-Israel War Situation)

মঙ্গলবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। প্যালেস্তাইন এবং লেবাননে যে 'হত্যালীলা' চালাচ্ছে ইজরায়েল, তার জবাবেই হামলা বলে দাবি করা হয়েছে। ইজরায়েল পাল্টা আঘাত হানলে ফল মারাত্মক হবে বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা। অন্য দিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, হামলা চালিয়ে মারাত্মক 'ভুল' করে ফেলেছে ইরান। এর ফল তাদের ভুগতে হবেই। যদিও সরাসরি যুদ্ধে যাওয়ার ইঙ্গিত এখনও পর্যন্ত দেয়নি কোনও পক্ষই। (Middle East War Situation)

এমন পরিস্থিতিতে বরাবরের মতোই ইজরায়েলের পাশে রয়েছে আমেরিকা। হোয়াইট হাউসে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বাইডেন বলেন, "কোনও ধন্দ নেই। আমেরিকা ইজরায়েলকে সম্পূর্ণ ভাবে সমর্থন করছে।" আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ইরানের তীব্র নিন্দা করেছেন। ইরানের এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয় এবং একযোগে সকলের তাদের নিন্দা করা উচিত বলে মন্তব্য করেন ব্লিঙ্কেন। প্যালেস্তাইনের গাজায় ইজরায়েলের আগ্রাসী আচরণ নিয়ে কিন্তু কিন্তু ভাব থাকলেও, ইরানের এবং লেবাননের হেজবোল্লার ক্ষেত্রে দ্ব্যর্থহীন ভাবে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। যদিও লেবাননে ইজরায়েলি হামলায় অনেক নিরীহ মানুষের প্রাণ গিয়েছে বলে খবর মিলছে। 

একই ভাবে, ইজরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে ব্রিটেনও। ইজরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছে তারা। ব্রিটেনের প্রতিরক্ষা বিভাগের প্রধান জন হিলি জানিয়েছেন, ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইজরায়েলকে সাহায্য করেছে তাঁদের সেনাও। ফ্রান্স ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় অতিরিক্ত সেনা পাঠাতে শুরু করেছে। ইরানের মোকাবিলায় তারাও ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে।  ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ জানান, ইজরায়েলের নিরাপত্তার প্রতি তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। 

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেন। ইরানের আচরণ গ্রহণযোগ্য নয় বলে জানান। কিন্তু কোনও ভাবেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির উদ্রেক হোক, তা চান না ইশিবা। তিনি বলেন, "ইরান যে হামলা চালিয়েছে, তা একেবারেই মেনে নেওয়া যায় না। এর তীব্র নিন্দা করছি আমরা। কিন্তু একই সঙ্গে বলব, পরিস্থিতি যাতে যুদ্ধের দিকে না গড়ায়, তার জন্য সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি আছি।" ফোনে বাইডেনের সঙ্গে তাঁর কথাও হয়েছে। জার্মানির বিদেশমন্ত্রীও ইরানের নিন্দা করেন। ইরানের এই হামলা যুদ্ধ ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দেশের বিদেশমন্ত্রী অ্যানালেনা বায়েরবক। অস্ট্রেলিয়াও ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে।

অন্য দিকে, ইরানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। দেশের প্রেসিডেন্ট রিচেপ তইপ এর্দোয়ান সরাসরি ইজরায়েলের নিন্দা করেছেন। যেভাবে লেবানন খুঁড়ে ফেলছে ইজরায়েল, তাতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেন এর্দোয়ান। তাঁর বক্তব্য, "ইজরায়েল যা করছে, আজ না হয় কাল তাদের আটকাতেই হবে। সমস্ত দেশ, আন্তর্জাতিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রপুঞ্জকে বলব, সময় না করে ইজরায়েলকে আটকানো উচিত। আমি প্রকাশ্যে বলছি, ইজরায়েলি নেতৃত্ব ধর্মান্ধের মতো আচরণ করছে। প্যালেস্তাইন, লেবাননের আমাদের জমির উপরও নজর পড়বে ওদের।" নেতানিয়াহুকে অ্যাডল্ফ হিটলারের সঙ্গেও তুলনা করেন তিনি। বলেন, "হিটলারকে যেমন থামতে হয়েছিল, নেতানিয়াহুকেও থামতে হবে।"

পশ্চিম এশিয়ায় এই মুহূর্তে যা পরিস্থিতি, তার জন্য সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলেছে রাশিয়া। দেশের বিদেশ মন্ত্রকেক মুখপাত্র মারিয়া জাখারোভার কথায়, 'পশ্চিম এশিয়ায় বাইডেন প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। রক্তক্ষয়ী নাটক মঞ্চস্থ হচ্ছে। সমস্যা সমাধানে ওরা যে ব্যর্থ, তা হোয়াইট হাউসের বিবৃতিতেই স্পষ্ট'। লেবাননে এই মুহূর্তে ইজরায়েলি বাহিনী ঢুকে পড়েছে বলে জানা যাচ্ছে। হেজবোল্লার প্রধান হাসান নাসরল্লা আগেই মারা গিয়েছেন। দুই দেশের মধ্যে বরাবরই শত্রুতা। ১৯৮২ সালে ইজরায়েল লেবানন আক্রমণ করার পরই হেজবোল্লার জন্ম হয়। প্রথমে পেজার বিস্ফোরণ, তার পর ওয়াকি-টকি বিস্ফোরণ এবং তা থেকে বোমা-গুলি বর্ষণে ইজরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছে তারা।

লেবাননে ইজরায়েলের হানলার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে ইয়েমেনের হুথি সংগঠন। ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। 
এমন পরিস্থিতিতে চিন কার পক্ষ নেয়, সেদিকেও তাকিয়ে আন্তর্জাতিক মহল। গত মাসে ইরানের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন চিনা কূটনীতিকরা।  সেখানে তাঁরা ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেন বলে জানা গিয়েছে।  রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকে ইরানের সার্বভৌমিকতা, নিরাপত্তা এবং জাতীয় অখণ্ডতার পক্ষে সওয়াল করে চিন। তাদের বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, "আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন, চিন বরাবরই ইরানের বিশ্বস্ত সহযোগী ছিল এবং আগামীতেও থাকবে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে হস্তক্ষেপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপসৃষ্টির বিরোধী আমরা।" গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষেও সওয়াল করে চিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget