এক্সপ্লোর

Jharkhand Constable Recruitment Physical Test: কনস্টেবলের চাকরি পেতে গিয়েছিলেন, শারীরিক সক্ষমতার পরীক্ষা চলাকালীন মৃত্যু ১০ যুবকের

Jharkhand Constable Recruitment: ঝাড়খণ্ড আবগারি বিভাগে কনস্টেবল নিয়োগের প্রতিযোগিতামূলক পরীক্ষা চলছিল

রাঁচি: কনস্টেবলের চাকরি পেতে পরীক্ষা দিতে গিয়েছিলেন। কিন্তু শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে গিয়ে প্রাণ গেল কমপক্ষে ১০ জনের। ঝাড়খণ্ড আবগারি বিভাগের কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলছে। শনিবার ছিল শারীরিক সক্ষমতার পরীক্ষা। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে বেঘোরে প্রাণ গেল ১০ জনের।  এই ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছে বিজেপি। বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তারা। (Jharkhand Constable Recruitment Physical Test)

ঝাড়খণ্ড পুলিশের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ঝাড়খণ্ড আবগারি বিভাগে কনস্টেবল নিয়োগের প্রতিযোগিতামূলক পরীক্ষা চলছিল। রাজ্যের মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা চলছিল, রাঁচি, গিরিডি, হাজারিবাগ, পালামু, পূর্ব সিংভূম এবং সাহেবগঞ্জে। শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে গিয়ে একাধিক কেন্দ্র মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়। কী কারণে মৃত্যু হল তাঁদের, তার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। (Jharkhand Constable Recruitment)

ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য যথেষ্ট সংখ্যক মেডিক্যাল টিম, ওষুধপত্র, অ্যাম্বুল্যান্স, পানীয় জলের ব্যবস্থা ছিল। কোথাও কোনও খামতি রাখা হয়নি। কিন্তু রাজ্য বিজেপি-র সভাপতি বাবুলাল মারান্ডি এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাইছেন। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজন করে সদস্যকে চাকরি দিতে হবে বলেও দাবি তুলেছেন তিনি। 

বাবুলালের দাবি, মাঝরাতে শুরু হয়েছিল শারীরিক সক্ষমতার পরীক্ষা। পর দিন দুপুর পর্যন্ত খাঁ খাঁ রোদে সকলকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল ঠায়।  পরীক্ষাকেন্দ্রগুলিতে যথেষ্ট ব্যবস্থাপনা ছিল না। তাঁর দাবি, অবিলম্বে রাজ্যের সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে পরিবারগুলিকে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতেও অনড় তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুধু ১০ পরীক্ষার্থী মারাই যাননি, গতকাল পরীক্ষা চলাকালীন অনেকে অসুস্থও হয়ে পড়েন। পালামুতে কমপক্ষে ২৫ জন সংজ্ঞা হারান।  তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।  সেখানে তিন জন মারা যান। হাসপাতালের প্রাথমিক রিপোর্ট বলছে, দমবন্ধ হয়ে মারা গিয়েছেন ওই তিন জন।  যন্ত্রণা সহ্য করার জন্য তাঁরা অ্যানাস্থেটিক ওষুধ নিয়ে থাকতে পারেন বলেও দাবি চিকিৎসকদের। 
সবমিলিয়ে গতকাল প্রায় ১০০ পরীক্ষার্থী সংজ্ঞা হারান বলে জানা গিয়েছে। এই ঘটনার পর সকাল ৯টার পরিবর্তে রাত ভোর ৪টেয় পরবর্তী পরীক্ষা নেওয়া হবে বলে ঠিক হয়েছে। 

আরও পড়ুন: Man Abused on Beef Suspicion: ব্যাগে গোমাংস রয়েছে বলে সন্দেহ, চলন্ত ট্রেনে বৃদ্ধকে মার-গালিগালাজ, ভিডিও ভাইরাল

সেরা শিরোনাম

Tamil Nadu News : '৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget