এক্সপ্লোর

Iran Nuclear Weapon Test: হঠাৎ তীব্র ভূমিকম্প ইরানে, প্রকৃতির খেয়াল, না কি পরমাণু অস্ত্র পরীক্ষা? উঠছে প্রশ্ন

Middle East War Situation: আমেরিকার গুপ্তচর সংস্থা CIA-র প্রধান উইলিয়াম বার্নস বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে বড় যুদ্ধ ঘনিয়ে এসেছে। সেই আবহেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। গত ৫ অক্টোবর ইরানের সেমনান প্রদেশে যে ভূমিকম্পে কেঁপে উঠেছিল, তাকে ভূমিকম্প বলে মানতেই নারাজ আন্তর্জাতিক মহলের একাংশ। প্রাকৃতিক ভাবে কম্পন নয়, বরং ইরান আসলে পরমাণু অস্ত্র পরীক্ষা করছিল, তার জন্যই তীব্র কম্পন অনুভূত হয় বলে দাবি উঠছে। সেই নিয়ে এবার মুখ খুলল আমেরিকা। (Iran Nuclear Weapon Test)

আমেরিকার গুপ্তচর সংস্থা CIA-র প্রধান উইলিয়াম বার্নস বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। গত ৫ অক্টোবর ৪.৬ তীব্রতায় ভূমিকম্পের পর থেকেই সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল। ইরান প্রথম বার পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে বলে শুরু হয়েছিল গুঞ্জন। সেই আবহে ইরানের অস্ত্রভাণ্ডার নিয়ে প্রশ্ন করলে, সংবাদমাধ্যমে উইলিয়াম জানান, পরমাণু অস্ত্রক্ষমতা বৃদ্ধি করে চললেও, ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই আপাতত পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনায় বিরতি নিয়েছেন। (Middle East War Situation)

গত এক বছর ধরে ইজরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে, সম্প্রতি তা আরও বৃহত্তর আকার ধারণ করেছে। প্যালেস্তাইনের গাজা, ওয়েস্টব্যাঙ্কের পাশাপাশি, ইজরায়েল হামলা চালিয়েছে লেবানন, ইয়েমেনেও। এমন পরিস্থিতিতে ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জবাবি হামলা হলে পরিস্থিতি আরও মারাত্মক হবে বলে হুঁশিয়ারিও দেয়। ইজরায়েল যদিও সাফ জানিয়েছে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় ইরানের হামলার জবাব দেবে তারা। ইজরায়েল এবং আমেরিকা মিলে ইরানের পরমাণু অস্ত্র গবেষণা কেন্দ্রে হামলা চালাতে পারে বলেও জল্পনা। 

সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই, গত ৫ অক্টোবর তীব্র কম্পন অনুভূত হয় ইরানের সেমনান প্রদেশে। আমেরিকার সেমনান প্রদেশের আরাদানকে কম্পনের উৎসস্থল হিসেবে চিহ্নিত করে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে। মাটির ১০ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়ায় বলে জানানো হয়। কম্পন অনুভূত হয় সেমনান থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ইরানের রাজধানী তেহরানেও। প্রথম বার কম্পনের পর, কয়েক মিনিটে দ্বিতীয় কম্পনও অনুভূত হয়। পর পর কম্পনের পর তার কারণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। মাটির নীচে ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা করাতেই কম্পন অনুভূত হয়েছে বলে অভিযোগ সামনে আসে। 

যদিও বিশেষজ্ঞদের মতে, মাটির নীচে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে মাটি কেঁপে উঠতে পারে। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্রগুলি মাটির অনেক গভীরে অবস্থিত। সেক্ষেত্রে ১০ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ার বিষয়টি মিলছে না বলে মত বিশেষজ্ঞদের। পরমাণু অস্ত্র পরীক্ষার ফলে সৃষ্ট কম্পন এবং ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পনের মধ্যে পার্থক্য আছে বলে মত তাঁদের।

ইরানের পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে জল্পনা আজকের নয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সেই নিয়ে বিবৃতিও প্রকাশ করে আমেরিকা এবং তাদের সহযোগী ইউরোপীয় দেশগুলি। বলা হয়, ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন বৃদ্ধি করেছে ইরান, যা পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এই মাত্রা ৯০ শতাংশে পৌঁছে গেলেই, তা অস্ত্রশস্ত্র তৈরিতে ব্যবহৃত হবে, যার থেকে মাত্র এককদম দূরে রয়েছে ইরান। 

ইরান যদিও সামরিক ক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। যদিও বিশেষজ্ঞদের দাবি, পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম এক সপ্তাহেই উৎপন্ন করতে পারে ইরান। ইউরেনিয়াম ব্যবহার করে পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে কয়েকটি ধাপ পেরোতে হয়। প্রথমে খাতায়-কলমে হিসেব, বাস্তবে তার প্রয়োগ, বিভিন্ন উপাদানগুলি পরীক্ষা করে দেখতে হয়। বর্তমানে ১২টি পরমাণু শক্তিসম্পন্ন ওয়ারহেড তৈরি করতে পাঁচ মাস সময় নেয় ইরান।

সেরা শিরোনাম

Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
News Update: বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget