এক্সপ্লোর

Shehbaz Sharif:ফের কি পাক প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরিফ? ভোটাভুূটি আজ

Pakistan Next Prime Minister: আরও এক বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন পিএমএল(এন)-র বর্ষীয়ান নেতা শেহবাজ শরিফ? আপাতত যা ছবি, তাতে সেই সম্ভাবনাই জোরাল।

নয়াদিল্লি: ভোটে ভূরি ভূরি অনিয়মের অভিযোগ, নুইয়ে পড়া অর্থনীতি এবং সন্ত্রাসবাদী হামলার বাড়বাড়ন্ত-এসবের মধ্যে কি আরও এক বার পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন পিএমএল(এন)-র বর্ষীয়ান নেতা শেহবাজ শরিফ (PML N Leader Shehbaz Sharif)? আপাতত যা ছবি, তাতে সেই সম্ভাবনাই জোরাল। এবং সেই সম্ভাবনা বাস্তবায়িত হলে, এবারও জোট সরকার চালানোরও গুরুভার তাঁর কাঁধে পড়তে পারে। পিএমএল(এন) এবং পিপিপি-র যৌথ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শেহবাজ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের হয়ে তাঁর মুখোমুখি হচ্ছেন ওমর আয়ুব খান। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, রবিবাররে এই নির্বাচন একপেশেই হওয়ার কথা।

বিশদ...
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই, ৭২ বছরের শেহবাজ পিএমএল(এন)-র সভাপতি। যদিও, গত অক্টোবরে নওয়াজ পাকিস্তানে ফেরার পর থেকে জোর চর্চা হয়, এই নিয়ে চতুর্থ বার পাক-প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন তিনি। তবে পরে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। গত ৮ অক্টোবর ভোট হয়েছিল পড়শি দেশে। তাতে বিস্তর অনিয়মের অভিযোগ ওঠে। যদিও ইমরান খান-সমর্থিত ৯০ শতাংশ নির্দল প্রার্থীই নির্বাচনে জিতেছিলেন। ২৬৬ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বৃহত্তম আসন পিটিআই-সমর্থিত নির্দল প্রার্থীরাই পায়। তবে সরকার গড়ার জন্য যে সংখ্য়া দরকার, তা নির্দল বা কোনও একটি দলের প্রার্থী, কারও পক্ষে যায়নি। 

এর পর...
ভোটের ফলাফল স্পষ্ট হতেই মুত্তাহিদ্দা কওমি মুভমেন্ট-পাকিস্তান, ইসতেখাম-ই-পাকিস্তান পার্টি এবং পিপিপি, প্রত্যেকেই পিএমএল(এন) প্রার্থীদের সমর্থন করে। তখনই দেওয়াল লিখন স্পষ্ট হতে শুরু করেছিল। ওয়াকিবহাল মহলের মতে, পাকিস্তানের ৩৩ম প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজের ফেরা এখন স্রেফ সময়ের অপেক্ষা। কারণ তাঁর প্রতিদ্বন্দ্বী আয়ুবের কাছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যথেষ্ট সংখ্যা নেই। আজ, রবিবার, পাক প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটি হওয়ার কথা সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে। ভোটাভুটির ফলে যাঁর নামে সিলমোহর পড়বে, আগামীকাল অর্থাৎ সোমবার, প্রেসিডেন্সিয়াল ভবন বা 'অওন-এ-সদর'-এ তিনি শপথগ্রহণ করবেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এই শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা যাবে শেহবাজকেই। এখন প্রশ্ন, হার নিশ্চিত জেনেও, শনিবার কেন, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের কাছে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)  সমর্থিত ওমর আয়ুব খান? তা হলে কি শেষ মুহূর্তে কিছু বদলাতে পারে? আয়ুবের বক্তব্য, শেহবাজের প্রধানমন্ত্রীর হওয়া হবে না কারণ তিনি অযোগ্য। প্রসঙ্গত, শুক্রবারই পার্লামেন্টের স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে পিপিপি এবং পিএমএল(এন) প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এবার নজর প্রধানমন্ত্রীর পদে।

আরও পড়ুন:ঘাতক ইঞ্জেকশন দিতে গিয়ে মিলল না 'শিরা'-ই, আমেরিকায় স্থগিত মৃত্যুদণ্ড

    

 

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget