এক্সপ্লোর

Narendra Modi on Tejas: ‘মেলি দিল ডানা, কে করিবে মানা’, জমকালো সাজ, ‘তেজসে’ সওয়ার হয়ে আকাশে চক্কর মোদির

Narendra Modi News:শনিবার সকালে বেঙ্গালুরুতে রাষ্ট্রায়াত্ত সংস্থা হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেডের দফতরে হাজির হন মোদি।

বেঙ্গালুরু: সকাল সকাল যুদ্ধবিমানে সওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বায়ুসেনার পোশাকেই সওয়াল হলেন যুদ্ধবিমান ‘তেজসে’। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের গুণমান প্রমাণ করে দেখলেন। চক্কর কাটলেন খোলা আকাশে। বায়ুসেনার যুদ্ধবিমানে সওয়ার অবস্থায় তাঁর সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Narendra Modi on Tejas)

শনিবার সকালে বেঙ্গালুরুতে রাষ্ট্রায়াত্ত সংস্থা হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেডের দফতরে হাজির হন মোদি। সেখানে যুদ্ধবিমান নির্মাণ সংক্রান্ত খুঁটিনাটি বিষয় ঘুরে দেখেন তিনি। পাশাপাশি বায়ুসেনার পাইলটের বেশেও আবির্ভূত হন মোদি। হেলমেট হাতে এগিয়ে আসেন রানওয়ে দিয়ে। এর পর সোজা একটি 'তেজস' যুদ্ধবিমানে সওয়ার হন। চক্কর কাটেন আকাশে। (Narendra Modi News)

পরে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন মোদি। লেখেন, 'তেজসে সফল ভাবে সর্টি সম্পূর্ণ করলাম। এই অভিজ্ঞতায় অত্যন্ত সমৃদ্ধ হলাম, দেশীয় প্রযুক্তিতে নিজেদের ক্ষমতা সম্পর্কে বাড়ল আত্মবিশ্বাস। দেশের সম্ভাবনা নিয়ে আবারও গর্ব অনুভব করছি, ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী আমি'।

আরও পড়ুন: Uttarakhand Tunnel Rescue Operations: ধাতব কাঠামোয় লেগে বিগড়ে গেল ড্রিল মেশিন, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে উদ্ধারকার্যে আবারও বাধা

ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার ব্যবহৃত যুদ্ধবিমান 'তেজস' এক আসনের ছোট্ট একটি বিমান। কিন্তু এদিন প্রধানমন্ত্রী যে বিমানটিতে চাপেন, সেটি দুই আসনের। প্রশিক্ষণের ক্ষেত্রে সেটি ব্যবহৃত হয়।  এদিন মোদি বসেছিলেন পিছনের আসনে। চালকের আসনে ছিলেন প্রশিক্ষিত পাইলট। ক্যামেরার দিকে থাকিয়ে থামস আপ দেখান মোদি। তার পরই আকাশে উড়ে যায় তেজস। 

অপেক্ষাকৃত হালকা ওজনের যুদ্ধবিমান 'তেজস'। ৪.৫ জেনারেশন মাল্টি রোল যুদ্ধবিমান এটি। আকাশপথে শত্রুপক্ষের মোকাবিলা করার পাশাপাশি, মাটিতেও সমান দক্ষতায় হামলা চালাতে পারে। HAL এই 'তেজস' যুদ্ধবিমানের নির্মাতা। প্রথমে বায়ুসেনার জন্যই এই যুদ্ধবিমানটির নির্মাণ হয়েছিল। পরবর্তী কালে নৌবাহিনীর জন্যও অন্য একটি সংস্করণ বের করা হয়। জলসীমার নিরাপত্তা পর্যবেক্ষণের কাজে সেটি ব্যবহৃত হয়। 

'তেজস'কে আরও আধুনিক করে তুলতে আমেরিকার সঙ্গে দিল্লির সামরিক চুক্তিও হয়েছে। তার আওতায় আরও শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে 'তেজসে'র নতুন সংস্করণ LCA Tejas Mark 1A আনা হবে। মান্ধাতা আমলের মিগ-২১ যুদ্ধবিমানের বিকল্প করে তোলা হবে সেগুলিকে। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও, অসমের তেজপুরে SU-30MKI যুদ্ধবিমানে সওয়ার হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget