এক্সপ্লোর

Ratan Tata: গায়ে লাগেনি দুর্নীতির আঁচ, কোন মন্ত্রে নিষ্কলঙ্ক রইলেন? নিজেই খোলসা করেন রতন টাটা

Ratan Tata Demise: মারা গিয়েছেন বলেই নয়, বরাবরই দেশের সব মহলে সমাদর পেয়ে এসেছেন রতন টাটা।

নয়াদিল্লি: ইঁদুর দৌড়ে শামিল হতে কেউ কাউকে রেয়াত করেন না। সুযোগ পেলে পিছপা হন না পিছন থেকে ছুরি বসিয়ে দিতেও। কিন্তু ভারতীয় শিল্পজগতের এক ব্যতিক্রমী চরিত্র রতন টাটা। শিল্পপতি পরিচয়ে পরিচিত হলেও, কোনও মলিনতা, ঘৃণা স্পর্শ করতে পারেনি তাঁকে। দুর্নীতি এবং তাঁর নাম একসঙ্গে উচ্চারিত হয়নি কখনও। কোন মন্ত্রে নিষ্কলঙ্ক রইলেন তিনি? উত্তর দিয়েছিলেন নিজেই। (Ratan Tata)

মারা গিয়েছেন বলেই নয়, বরাবরই দেশের সব মহলে সমাদর পেয়ে এসেছেন রতন টাটা। প্রায় দেড় দশক আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন মেলে ধরেন তিনি। দুর্নীতিমুক্ত থাকার কারণও খোলসা করার পাশাপাশি, নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। (Ratan Tata Demise)

রতন টাটা জানিয়েছিলেন, একবার এক ধনকুবের শিল্পপতির সঙ্গে কথা হচ্ছিল তাঁর। একটি চুক্তি নিয়ে তাঁকে শলা-পরামর্শ দিচ্ছিলেন ওই শিল্পপতি। চুক্তিতে সিলমোহর পেতে হলে জনৈক মন্ত্রীকে ১৫ কোটি টাকা দেওয়ার সুপারিশও করেন ওই শিল্পপতি। কিন্তু সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন রতন টাটা। 

এতে অবাক হয়ে যান ওই শিল্পপতি। দুর্নীতি কী করে এড়িয়ে চলেন, নিজে থেকেই জানতে চান ওই শিল্পপতি। তাঁকে রতন টাটা বলেন, "গোটাটাই আত্মসংযমের ব্যাপার। আপনার পক্ষে বোঝা সম্ভব নয়।" শুধুমাত্র জবাব দেওয়ার খাতিরেই যে তিনি ওই মন্তব্য করেননি, তা নিজের জীবন দিয়ে বুঝিয়ে গিয়েছেন রতন টাটা। তাঁর বক্তব্য ছিল, "কোনও ভাবে (দুর্নীতিতে) যুক্ত হইনি, এই অনুভূতি বুকে নিয়ে রাতে ঘুমাতে চাই আমি।"

বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। বার্ধক্যজনিত কারণে কয়েক দিন আগেই সেখানে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হয় সেখান থেকেই। রতন টাটার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।  শিল্প, রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ, সকলেই শোকপ্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে। 

রতন টাটার জীবনদর্শনও বরাবরই ভিন্ন প্রকৃতির ছিল। তাই রাজনীতিতে নাম লেখাতে হয়নি কখনও। দরজায় দরজা গিয়ে ভোট চাইতে হয়নি। বরং নিজে থেকেই তাঁকে অভিভাবক হিসেবে স্বীকার করে নেন সাধারণ মানুষ। তাঁর জীবন-যাপন, চিন্তা-ভাবনাই সমীহ আদায় করে নেয়। ক্ষমতা এবং সম্পদের বলে বলীয়ান হওয়া কখনও লক্ষ্য ছিল না বলে সোজাসাপটা জানিয়ে দেন। 

রতন টাটার বক্তব্য ছিল, "লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু নিজে মরচে ধরে নষ্ট হয়ে যায়। একই ভাবে অন্য কেউ নন, ব্যক্তি বিশেষকে ধ্বংস করতে পারে তাঁর মানসিকতা।" অন্যকে হিংসা করা তো দূর, বরং নিজের চেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে সমাদরের পক্ষে ছিলেন তিনি। নিজের চেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের যিনি সমাদর করেন, তাঁরাই প্রকৃত নেতা বলেও মন্তব্য করেন।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget