এক্সপ্লোর

I.N.D.I.A Alliance: ভাঙনের মুখে I.N.D.I.A জোট? কংগ্রেসের সঙ্গে সংঘাত শরিকদের, জল্পনা উস্কে দিলেন ওমর

Omar Abdullah: জাতীয় স্তরে বিজেপি-র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই I.N.D.I.A জোটের সূচনা।

নয়াদিল্লি: গড়িমসি চোখে পড়েছিল একেবারে সূচনাপর্বেই। যত দিন যাচ্ছে ফাটল আরও চওড়া হচ্ছে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরে। এবার বিরোধী জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা আরও জোরাল হল। জোটের শরিক, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা খোদ এমন সম্ভাবনা উস্কে দিলেন। শুধুমাত্র লোকসভা নির্বাচনের স্বার্থে জোট হয়ে থাকলে, তা ভেঙে দেওয়াই শ্রেয় বলে মন্তব্য করলেন তিনি। (I.N.D.I.A Alliance)

জাতীয় স্তরে বিজেপি-র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই I.N.D.I.A জোটের সূচনা। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল, রাষ্ট্রীয় জনতা দল, DMK, শিবসেনা (উদ্ধব ঠাকরে), আম আদমি পার্টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ন্যাশনাল কনফারেন্সের মতো দলগুলি বিরোধী জোটের অংশ- মতাদর্শগত ভাবে বিজেপি-র ভিন্ন মেরুতে অবস্থান যে দলগুলির। কিন্তু জোটের অন্দরে যে সব ঠিক নেই, তা বার বার স্পষ্ট হয়ে উঠছে। (Omar Abdullah)

সেই আবহেই I.N.D.I.A জোট ভেঙে দেওয়ার পক্ষে সওয়াল করলেন ওমর।  তাঁর বক্তব্য, "যতদূর মনে পড়ে, I.N.D.I.A শিবিরে কোও সীমাবদ্ধতা ছিল না। দুর্ভাগ্যজনক বিষয় হল, জোটের কোনও বৈঠকই হচ্ছে না। ফলে নেতৃত্ব হোক বা অ্যাজেন্ডা, অথবা জোটের অস্তিত্ব, কিছু নিয়েই স্পষ্টতা চোখে পড়ছে না। শুধুমাত্র সংসদীয় নির্বাচনের জন্য যদি জোট গড়া হয়ে থাকে, সেক্ষেত্রে তা ভেঙে দেওয়াই উচিত।"

দিল্লি বিধানসভা নির্বাচন ঘিরে I.N.D.I.A জোটে নতুন করে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জোটের দুই শরিক, কংগ্রেস এবং আম আদমি পার্টি পরস্পরের প্রতিপক্ষ হয়ে উঠেছে। দুই তরফ থেকেই পরস্পরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করা হচ্ছে। একদিকে, আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে সরব হয়েছে কংগ্রেস। অন্য দিকে, I.N.D.I.A শিবির থেকে সরাসরি কংগ্রেসকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছে আম আদমি পার্টি। তৃণমূল এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে। আম আদমি পার্টির দিকে সমর্থন সমাজবাদী পার্টি, শিবসেনারও (উদ্ধব ঠাকরে)। দিল্লির নির্বাচন নিয়ে কিছু বলতে রাজি না হলেও, জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন ওমর।

এই যদিও প্রথম বার নয়। আগেও এ নিয়ে সরব হয়েছিলেন ওমর। সাফ জানিয়েছিলেন, জোটের নেতৃত্বের দাবিদার হওয়ার যোগ্যতা নেই কংগ্রেসের। জাতীয় স্তরে আগের সেই প্রতিপত্তি নেই কংগ্রেসের।  দলীয় নেতৃত্বের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা উচিত বলেও মন্তব্য করেন। শুধু ওমরই নন, কংগ্রেসের হাতে জোটের নেতৃত্ব তুলে দেওয়া আপত্তি জানান অন্যরাও। জোটের মাথায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর পক্ষে মত দেন অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরেরা। মমতা নিজেও জোটের নেতৃত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।  সেই আবহেই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন ওমর।

সেরা শিরোনাম

আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget