এক্সপ্লোর

Corona Vaccine: ভ্যাকসিনের তিনটি ডোজেই মিলছে সুরক্ষা, আটকানো যাচ্ছে ওমিক্রন; রিপোর্টে আশার আলো

Triple vaccinated can fight Omicron: গবেষকরা বলেছেন, যারা তিনবার ভাইরাসে সংক্রমিত হয়েছেন, যারা সুস্থ হয়েছেন এবং তারপরে দুটি টিকা গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

নয়া দিল্লি: করোনা ঠেকাতে দুটি ডোজ নিয়ে ওমিক্রনে আক্রান্ত হয়েছে এ সংখ্যা নেহাত কম নয়। এরপর প্রশ্ন ওঠে ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকরীতা নিয়ে। সম্প্রতি নয়া গবেষণায় বলা হয়েছে, যারা কোভিড প্রতিরোধী তিনটি টিকা নিয়েছে তাঁদের দেহে উচ্চ পর্যায়ের অ্যান্টিবডি তৈরি হচ্ছে। যে অ্যান্টিবডিগুলি ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হচ্ছে। 

গবেষকরা বলেছেন, যারা তিনবার ভাইরাসে সংক্রমিত হয়েছেন, যারা সুস্থ হয়েছেন এবং তারপরে দুটি টিকা গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। নেচার মেডিসিন জার্নালে সম্প্রতি প্রকাশিত এই সমীক্ষায় একাধিক ব্যক্তিদের অ্যান্টিবডি ট্র্যাক করা হয়েছে। সমীক্ষায় অংশগ্রাহীদের মধ্যে ৯৮ জন কোভিড থেকে সুস্থ হওয়া বাকি ৭৩ জন একাধিকবার কোভিড সংক্রমিত হয়েছে এমন। 

এই দুটি গ্রুপকেই এমআরএনএ-ভিত্তিক ফাইজার ভ্যাকসিন দিয়ে টিকা দেওয়া হয়েছিল। জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক (টিইউএম) এর গবেষকরা দেখেছেন যে তিনটি ডোজ নেওয়ার পর ভাইরাল স্পাইক প্রোটিনের পরিবর্তনে নিউট্রাল অ্যান্টিবডি তৈরি হচ্ছে। যা গুণগতভাবেও উচ্চমানের। এই অ্যান্টিবডিগুলি ওমিক্রনের সঙ্গেও লড়াই করতে সমানভাবে সক্ষম। 

আরও পড়ুন, করোনার মাঝেই নতুন বিপর্যয়, এইচআইভি'র নতুন সংক্রমক প্রজাতি ছড়াচ্ছে ইউরোপে

টিইউএম-এর অধ্যাপক পার্সি নল বলেছেন, "টিকাকরণের মাধ্যমে অনাক্রম্যতা তৈরি করাটাই লক্ষ্য। করোনা লড়াইকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে যাতে ভাইরাসের ভবিষ্যত রূপগুলির বিরুদ্ধে এই টিকা সুরক্ষার চাবিকাঠি হয়ে ওঠে।" ২০২০ সাল থেকেই এই গবেষণা চালিয়ে আসছেন এই বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, ওমিক্রন এমন একটি রূপ যাকে আটকাতে বেশি সংখ্যক এবং শক্তিশালী অ্যান্টিবডি প্রয়োজন দেহে। 

এদিকে, ওমিক্রনের (COVID Variant Omicron) হাত ধরে অতিমারি (Coronavirus Pandemic) বিদায় নেবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। তার মধ্যে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Daily COVID Cases) কমল খানিকটা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার মানুষ। একই সঙ্গে সংক্রমণের হার সামান্য কমে ৯.২ শতাংশ হয়েছে, গত কাল যা ছিল ১২.০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭২ জন করোনা রোগীর।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে মোট সংক্রমণের ৩.২ শতাংশ সক্রিয় করোনা রোগী (Daily COVID Update)। সুস্থতার হার রয়েছে ৯৫.৩৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

AITC Name-Symbol Freeze: তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
TMC News: শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
TMC Name-Logo: 'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান
'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান
AITC Name-Symbol Freeze: মমতার হাতছাড়া তৃণমূলের নাম ও প্রতীক, ‘মোদিকে জন্মদিনের উপহার জ্ঞানেশ কুমারের’, বলছে কংগ্রেস, সরব বিরোধী শিবির
মমতার হাতছাড়া তৃণমূলের নাম ও প্রতীক, ‘মোদিকে জন্মদিনের উপহার জ্ঞানেশ কুমারের’, বলছে কংগ্রেস, সরব বিরোধী শিবির

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget