এক্সপ্লোর

Joe Biden Oath Update: আজ মার্কিন প্রেসিডেন্ট পদে শপথের পরই ট্রাম্পের বেশ কিছু সিদ্ধান্তের বদল ঘটাতে পারেন বাইডেন

Joe Biden To Take Oath: আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬-তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জো বাইডেন। প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। ভারতীয় সময় রাত ১০টায় কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠান।বাইডেন শপথ নেবেন রাত সাড়ে ১০টায়। ক্ষমতা হস্তান্তরের আগে ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই হামলা হয় বলে অভিযোগ ওঠে।

ওয়াশিংটন: আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬-তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জো বাইডেন। প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। ভারতীয় সময় রাত ১০টায় কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠান।বাইডেন শপথ নেবেন রাত সাড়ে ১০টায়। ক্ষমতা হস্তান্তরের আগে ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই হামলা হয় বলে অভিযোগ ওঠে। এরই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে জঙ্গি হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। সব দিক খতিয়ে দেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পঞ্চাশটি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে। ক্যাপিটল হিল ও হোয়াইট হাউস চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল। আমেরিকার প্রেসিডেন্ট পদের কার্যভার গ্রহণ করার পরই বাইডেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে। এরমধ্যে অভিবাসী, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব স্বাস্থ্য সংগঠন নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সিদ্ধান্তের বদল ঘটানো হতে পারে। বাইডেনের এক সহকারী বলেছেন, ট্রাম্পের যে সব সিদ্ধান্তের ফলে অন্যান্যদের সঙ্গে প্রাচীর গড়ে উঠেছিল, সেগুলি নস্যাৎ করে দিতে পারেন বাইডেন। এগুলির মধ্যে থাকতে পারে, মুসলিম অধ্যুষিত দেশগুলি থেকে আমেরিকায় আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা প্যারিস জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতার অংশগ্রহণ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফের যোগদানের মতো বিষয়। সংবাদসংস্থা এপি-র খবর অনুসাকে, নতুন রাষ্ট্রপতির পক্ষ থেকে এই সব নির্দেশ হস্তাক্ষর  ক্যাপিটালে ( মার্কিন পার্লামেন্ট ভবন) শপথ গ্রহণের পরই করা হতে পারে। উল্লেখ্য, ট্রাম্প প্যারিস জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা থেকে বেরিয়ে আসার ঘোষণা করেছিলেন। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংগঠন থেকেও বেরিয়ে আসার ঘোষণা করেছিলেন ট্রাম্প। করোনা মহামারী নিয়ে চিনের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষপাতিত্বের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। গত বছরের মে মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। ট্রাম্প বলেছিলেন, আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংগঠনকে বছরে ৪০.৫ কোটি ডলার সাহায্য করে থাকে। এরপরই বছরে মাত্র ৪ কোটি ডলার অনুদান প্রদানকারী চিনের নিয়ন্ত্রন রয়েছে এই সংস্থার ওপর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস

ভিডিও

Sreebhumi Durga Puja |
Ritabrata Banerjee - TMC News | ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে 'ঋতব্রত-তৃণমূল' | ABP ANANDA LIVE
Samik Bhattacharya on Abhishek Banerjee | 'আসলে বাঘকেই জঙ্গলে পাঠাতে চাইছেন', অভিষেককে আড়াল করে মমতার মন্তব্যকে খোঁচা শমীকের
Abhishek Banerjee: সেবাশ্রয়ে ভুল চিকিৎসার কারণে পা বাদ, দায়ের হয়েছে FIR। স্বাস্থ্যভবনে অভিযোগ
TMC News:মমতা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে মিথ্যা কথা বলেন, এক এক করে সবাই চলে যাবে:সলিল ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget