এক্সপ্লোর

নিস হামলা: অভিবাসীদের 'স্বপ্নভঙ্গের' ক্ষোভ উস্কে দিয়েই জঙ্গি-টার্গেট ফ্রান্স?

নিস: জাতীয় দিবস উপলক্ষ্যে তখন উৎ‍সবের আবহ। নিস শহরের সমুদ্র সৈকতে ভিড়ে ভিড়। তারই মাঝে এই ট্রাক পিষে দিল একের পর এক নিরীহ মানুষকে। ফের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল ফ্রান্সের রাজপথ। কিন্তু কেন বার বার ফ্রান্সকেই বেছে নিচ্ছে জঙ্গিরা? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ। গোটা বিশ্বের কাছেই এখন ত্রাস হয়ে উঠেছে জঙ্গি সংগঠন আইএস। সেই আইএস-সহ গোটা বিশ্ব থেকে জেহাদি জঙ্গিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কড়া অবস্থান নিয়েছে ফ্রান্স। মালি, সিরিয়া, ইরাক, লিবিয়া-- সর্বত্রই অভিযান চালাচ্ছে ফরাসি সেনা। ফরাসি সেনাবাহিনীর প্রায় ১০ হাজার জওয়ান দেশের বাইরে জঙ্গি দমনে নিযুক্ত। সন্ত্রাস দমনে এই কঠোর অবস্থান নেওয়ার কারণেই কি বার বার ফ্রান্সকে পাল্টা নিশানা করছে জঙ্গিরা? বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্সের ভৌগলিক অবস্থান ও দেশের মধ্যের সামাজিক সমীকরণও একটা বড় কারণ। মরক্কো, তিউনিশিয়া, লিবিয়া, আলজেরিয়ার মতো আফ্রিকার দেশ থেকে এক সময় বহু মানুষ ফ্রান্সে পাড়ি দেন। আর্থিক স্বাচ্ছন্দ্য, উন্নত মানের জীবনযাপন, সামাজিক নিরাপত্তা-এ সবের স্বপ্ন বুকে নিয়ে সেখানে গিয়ে বসবাস শুরু করেন। কিন্তু, সেই স্বপ্ন অনেকেরই পূরণ হয়নি। যার জেরে তৈরি হয়েছে ক্ষোভ। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, সেই ক্ষোভকেই কাজে লাগাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। মগজধোলাই করে হাতে তুলে দিচ্ছে অস্ত্র। বিশেষজ্ঞদের অনেকে এ-ও মনে করেন, ফ্রান্স দেশটার খোলামেলা চরিত্রের জন্যও তারা জঙ্গিদের চক্ষুশূল। কারণ ফ্রান্স মানেই তো মুক্ত চিন্তাধারা। ফ্রান্স মানেই শিল্প-সংস্কৃতির পীঠস্থান। ছবির দেশ, কবিতার দেশ। খোলামেলা পরিবেশ। আর এ সবই তো জেহাদি জঙ্গি সংগঠনগুলির না-পাসন্দ। তাই কখনও তাদের নিশানায় শার্লি এবদো। কখনও প্যারিস। কখনও আবার নিস।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget