এক্সপ্লোর

Chandrayaan 3: অবশেষে এল বহু কাঙ্খিত সাফল্য, বিশ্বরেকর্ড গড়ল ইসরো, চন্দ্রপৃষ্ঠে অভিযান চালাতে প্রস্তুত ল্যান্ডার 'বিক্রম' ও রোভার 'প্রজ্ঞান'

Chandrayaan 3 Landing: বিশ্বের প্রথম দেশ হিসেবে পা রেখেছে চাঁদের দুর্গম রহস্যে মোড়া অগম্য দক্ষিণ মেরুতে। সফট ল্যান্ডিয়ের সাফল্যে চতুর্থ দেশ হিসেবে নিজের স্থান পাকা করে নিয়েছে।

ছবি সূত্র- ট্যুইটার ইসরো

1/10
ভারতের হাতের মুঠোয় চাঁদ। অবশেষে অভিযানের ৪১ দিনের মাথায় চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩। ২৩ অগস্ট ভারতীয় সময় বিকেল ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার বিক্রম।

2/10
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছিলেন ল্যান্ডার বিক্রমের অবতরণের ঘণ্টা দুয়েক পরে রোভার প্রজ্ঞানও অবতরণ করবে। তবে বিক্রমের ক্ষেত্রে ঘড়ি ধরে ল্যান্ডিং হলেও প্রজ্ঞানের ক্ষেত্রে সময়ের কিছুটা হেরফের হয়েছে। কিন্তু সফলভাবেই অবতরণ করেছে রোভার প্রজ্ঞান।

3/10
এদিন ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠের মাটি ছোঁয়ার সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। দক্ষিণ অফ্রিকা থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন তিনি। ইতিহাস সৃষ্টির পরেই ইসরোর সমস্ত বৈজ্ঞানিক এবং পুরো টিম যাঁরা এই অভিযানে যুক্ত ছিলেন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

4/10
গত দু'বারের ব্যর্থতার পর এবার সাফল্য পেয়ে আপ্লুত ইসরোর বিজ্ঞানীরা। উচ্ছ্বসিত সারা দেশ। আর হবে নাই বা কেন। একাধিক রেকর্ড গড়েছে ভারত।

5/10
বিশ্বের প্রথম দেশ হিসেবে পা রেখেছে চাঁদের দুর্গম রহস্যে মোড়া অগম্য দক্ষিণ মেরুতে। সফট ল্যান্ডিয়ের সাফল্যে চতুর্থ দেশ হিসেবে নিজের স্থান পাকা করে নিয়েছে। এখান সফলভাবে অভিযান শেষ করার পালা।

6/10
ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠ ছুঁয়ে ফেলার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে উদযাপন। উত্তেজনার আঁচ পৌঁছেছে সাগর পাড়েও। বিদেশের মাটিতে সেলিব্রেশনে মেতেছেন প্রবাসী ভারতীয়রা।

7/10
তৃতীয়বারের চন্দ্রাভিযানের সাফল্যে ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ এবং তাঁর সতীর্থরা যে ঠিক কতটা খুশি তার প্রমাণ পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে। এক্স যার পূর্বনাম ছিল ট্যুইটার সেখানে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটি ভিডিও। আর সেখানেই দেখা গিয়েছে, সতীর্থদের সঙ্গে নাচের ছন্দে তাল মিলিয়েছেন ইসরো চেয়ারম্যান।

8/10
ইসরোর অন্তর্মহল শুধু নয়, আজ উন্মাদনার পারদ তুঙ্গে ছিল দেশের বিভিন্ন প্রান্তে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল পুজো, যজ্ঞ। আর সাফল্য আসার পর সবটা জুড়ে ছিল উদযাপন। নাগপুরে বিখ্যাত মহারাষ্ট্রের ঢোল বাজিয়ে হয়েছে সেলিব্রেশন। কোথাও বা পতাকা হাতে দেশের নামে জয়োধ্বনি করেছেন সাধারণ মানুষ।

9/10
ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠিয়েছে এই ল্যান্ডার বিক্রম। ইসরোর তরফে জানানো হয়েছে এই ছবি তোলা হয়েছে ল্যান্ডার বিক্রমের Horizontal Velocity Camera দিয়ে। গতি কমিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় এইসব ছবি তুলেছে ল্যান্ডারের ক্যামেরা। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযান ৩ এর ল্যান্ডার এবং বেঙ্গালুরুর MOX-ISTRAC এর মধ্যে সংযোগ সঠিকভাবে স্থাপন হয়েছে। আর তার ফলে সফলভাবে চন্দ্রপৃষ্ঠের এইসব ছবি এসেছে ইসরোর হাতে।

10/10
আরও একটি ছবি পাঠিয়েছে চন্দ্রযান ৩। ছবি তুলে পাঠিয়েছে ল্যান্ডিং ইমেজার ক্যামেরা। ছবিতে দেখা যাচ্ছে, চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য তুলনামূলক সমান অংশ বা ফ্ল্যাট রিজিয়ন বেছে নিয়েছে চন্দ্রযান ৩। ছবিতে দেখা গিয়েছে ইসরোর পাঠানো মহাকাশযানের ল্যান্ডিং সাইটের অংশবিশেষ। এছাড়াও চন্দ্রযান ৩ এর মধ্যে থাকা পা - এর মতো অংশ (অনুমান স্ট্যান্ড জাতীয় কিছু) এবং তার ছায়াও দেখা গিয়েছে ইসরোর শেয়ার করা এই ছবিতে।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget