এক্সপ্লোর

ISRO Prepares For Gaganyaan Test:চূড়ান্ত কাউন্টডাউন শুরু 'গগনযান টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশনের', পোস্ট ইসরোর

Science News:এদিন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ফেসবুক পেজে যে পোস্ট দেওয়া হয়েছে, তাতে জানানো হয় আগামীকাল অর্থাৎ শনিবার, ঠিক সকাল ৮টায় এটির উৎক্ষেপণ হবে।

নয়াদিল্লি: আর মাত্র কয়েকঘণ্টা। তার পরই পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে ইসরোর গগনযান টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশনের (ISRO On Gaganyaan Test Abort Mission)। এদিন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ফেসবুক পেজে যে পোস্ট দেওয়া হয়েছে, তাতে জানানো হয় আগামীকাল অর্থাৎ শনিবার, ঠিক সকাল ৮টায় এটির উৎক্ষেপণ হবে। তার চূড়ান্ত কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে, পোস্টে জানাল ইসরো (ISRO News)।  সূত্রের খবর, এই পর্যায়ে 'সিঙ্গল স্টেজ লিকুইড প্রোপালশান' রকেট উৎক্ষেপণ হওয়ার কথা।

আর যা...
মহাকাশ গবেষণায় চন্দ্রযান ৩ অভিযানের সাফল্যকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব। মহাকাশ সংক্রান্ত উদ্যোগে ভারত যে জোরালো নজর দিচ্ছে, সেটা গত বেশ কয়েক বছর ধরেই স্পষ্ট। সেই পথে হেঁটেই এবার গগনযান মিশনের টেস্ট ফ্লাইট। এই পরীক্ষামূলক পর্যায়ের মূল লক্ষ্য, ভবিষ্যতের নভোচরদের সুরক্ষা সুনিশ্চিত করা।

নভোচরদের তিন দিনের জন্য ৪০০ কিলোমিটার লো-অরবিটে পাঠানো এবং নিরাপদে ফিরিয়ে আনাই এই অভিযানের মূল লক্ষ্য। সে জন্য বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা জরুরি। আগামীকাল তারই প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে চলেছে। তাৎপর্যপূর্ণভাবে গোটা প্রক্রিয়ার মেয়াদ ৫৩১.৮ সেকেন্ড। অভিযানের সাফল্যের উপর পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক উৎক্ষেপণ নির্ভর করছে। সবটা ঠিকঠাক উতরোলেই মহাকাশে নভোচর পাঠানোর স্বপ্নপূরণ হওয়ার কথা।

টুকিটাকি...
এই টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন- বা টিভি ডি-১-এর মধ্যে যে ক্রু এসকেপ সিস্টেম এবং ক্রু মডিউল রয়েছে, তা ১৭ কিলোমিটার উচ্চতায় উৎক্ষেপণ হওয়ার কথা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, তাঁদের হিসেব ঠিক থাকলে বঙ্গোপসাগরে নিরাপদে টাচডাউন হওয়ার কথা। আরও নির্দিষ্ট করে বললে, শ্রীহরিকোটার উৎক্ষেপণকেন্দ্র থেকে ঠিক ১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে পড়ার কথা এই মডিউলের।  ইসরো জানাচ্ছে, বঙ্গোপসাগরে টাচডাউনের পর এই ক্রুল মডিউলটি উদ্ধার করে আনা হবে। সে জন্য একটি ভেসেল এবং ভারতীয় নৌবাহিনীর একটি টিমও তৈরি রয়েছে।

প্রেক্ষাপট...
কদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, ২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর চেষ্টা করবে ভারত। সঙ্গে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩৫ সালের মধ্যে স্পেস স্টেশন তৈরির নকশা বানাতেও নির্দেশ দিয়েছেন স্পেস ডিপার্টমেন্টকে। চন্দ্রযান-৩ অভিযানের পর মহাকাশ গবেষণায় যে সরকার জোরালো উদ্যোগ নিতে চাইছে, সেটা এই ঘোষণার পর স্পষ্ট হয়ে যায়। পরে ইসরোর তরফেও ট্যুইট করে জানানো হয়েছিল বিষয়টি। বস্তুত, গত অগাস্টে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পর গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিল ইসরো। দুরন্ত ওই অভিযানের ঠিক আগেই রাশিয়ার একটি অভিযান ব্যর্থ হয়ে যায়। একসময়ে মহাকাশ গবেষণার অন্যতম পথিকৃৎ রাশিয়ার এই ব্যর্থতার পাশে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই সাফল্য গোটা দুনিয়ার নজর কাড়ে। এতেই শেষ নয়। এর পর সূর্যের উদ্দেশে অভিযান শুরু করে ইসরো। তখনই শোনা যায়, নভোচরদের নিয়ে মহাকাশ অভিযানের পরীক্ষামূলক অংশ হিসেবে তাদের একটি টেস্টও করার কথা চলতি সপ্তাহের শেষ দিকে।

আরও পড়ুন:পৃথিবীর গায়ে 'কালো ছোপ'! 'অভূতপূর্ব' এক দৃশ্য ধরা পড়ল নাসার ক্যামেরায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget