এক্সপ্লোর

Science News: হাজার বছর আগেও পৃথিবীতে বিচরণ ভিন্গ্রহীদের! প্রদর্শনীতে দুই রহস্যজনক মমি, শোরগোল গোটা বিশ্বে

Non-Human Fossils: ভিন্গ্রহীদের নিয়ে গবেষণা চালানো মেক্সিকোর প্রখ্যাত সাংবাদিত জেমি মসান ওই অদ্ভূতাকার দু'টি মমি সকলের সামনে এনেছেন।

মেক্সিকো সিটি: ভিন্গ্রহীদের খোঁজ আজ থেকে চলছে না। তাদের অস্তিত্ব ধামাচাপা দেওয়ার অভিযোগও রয়েছে। সেই আবহেই শোরগোল পড়ে গেল মেক্সিকোয়। সেখানে জনগণের সামনে দু'টি মমি তুলে ধরা হয়েছে, যা ভিন্গ্রহীদের চেহারা নিয়ে যে কাল্পনিক চিত্র রয়েছে মানুষের মনে, তার সঙ্গে মিলে যাচ্ছে হুবহু। তবে আকারে মাত্র কয়েক সেন্টিমিটার। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। (Science News)

ভিন্গ্রহীদের নিয়ে গবেষণা চালানো মেক্সিকোর প্রখ্যাত সাংবাদিত জেমি মসান ওই অদ্ভূতাকার দু'টি মমি সকলের সামনে এনেছেন। 'নন হিউম্যান ফসিলস' (Non-Human Fossils) বলে উল্লেখ করা হয়েছে সেগুলিকে। স্বচ্ছ বাক্সে ভরে মেক্সিকোতে প্রদর্শনীতে রাখা হয়েছে ওই দুই মমি। সেগুলির বয়স প্রায় ১০০০ বছর বলে জানা গিয়েছে। পেরু থেকে উদ্ধার করে আনা হয়। ওই প্রদর্শনীদের উপস্থিত ছিলেন তাবড় বিজ্ঞানী, আমেরিকান্স ফর সেফ এয়ারস্পেসের এগজিকিউটিভ ডিরেক্টর রায়ান গ্রেভস, আমেরিকার নৌবাহিনীর প্রাক্তন এক পাইলটও।

মেক্সিকোর (mexico) সংবাদপত্র 'মার্কা'য় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকো সরকার এবং আমেরিকার আধিকারিকদের কাছে ওই দু'টি মমি তুলে ধরেন জেমি। দু'টি মমিকেই ভিন্গ্রহীদের যান থেকে প্রাপ্ত নমুনা বলে উল্লেখ করেছেন তিনি। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মেক্সিকোতে ওই দু'টি মমি নিয়ে গবেষণাও হয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন: Science News: বিষ্ঠাভর্তি ব্যাগ, টুথব্রাশ, তোয়ালে, শুধু চাঁদেই ২০০ টন আবর্জনা, মানুষের পা পড়ায় বিপদে মহাজগতও

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মেক্সিকোর বিজ্ঞানীরা রেডিও কার্বন পদ্ধতিতে ওই দু'টি মমি থেকে DNA নমুনা সংগ্রহ করেছেন। জেমি জানিয়েছেন, পৃথিবীর বিবর্তনের যে ইতিহাস, তার সঙ্গে ওই দুই মমি মোটেই খাপ খায় না। ভেঙে পড়া ভিন্গ্রহী যান থেকেও সরাসরি সেগুলি সংগ্রহ করা হয়নি। বরং শৈবালের জীবাশ্মের মধ্যে থেকে সেগুলির খোঁজ মেলে বলে জানা গিয়েছে।

বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। বিশএষ করে ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে আশাবাদী যাঁরা, তাঁরা উত্তেজনায় ফুটছেন। তবে শুধুমাত্র তাঁরাই নন, বিজ্ঞানীরাও ধন্দে পড়ে গিয়েছেন। পৃথিবীর বাইরে, ব্রহ্মাণ্ডের অন্যত্র প্রাণের অস্তিত্ব নিয়ে নতুন করে সম্ভাবনা মাথাচাড়া দিতে শুরু করেছে।

ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে তর্ক-বিতর্ক জোর পেয়েছে অতি সম্প্রতি। আমেরিকার কংগ্রেসে সেই নিয়ে শুনানিও হয়েছে জুলাই মাসে। আকাশে ভিন্গ্রহী যানের আবির্ভাব এবং তাতে সওয়ার ভিন্গ্রহীদের সঙ্গে সংযোগ নিয়ে সেখানে প্রশ্নের মুখে পড়তে হয় আমেরিকার সরকারকে। ভিন্গ্রহীদের সংস্পর্শে আসার পরও বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে বলে উঠেছে অভিযোগ।

সেখানে হাউজ অভারসাইট কমিটিকে আমেরিকার প্রাক্তন গোয়েন্দা আধিকারি ডেভিড গ্রাশ জানান, বিগত কয়েক দশক ধরে ভিন্গ্রহী যান সংগ্রহে বিশেষ টিম মোতায়েন ছিল। আমেরিকায় ভেঙে পড়া ভিন্গ্রহী যান সংগ্রহ করত ওই টিম। তা থেকে কী পাওয়া গিয়েছে, তা গোপনই রেখেছে আমেরিকা সরকার। আমেরিকা সরকারের সংগ্রহে এমন একাধিক ভিন্গ্রহী যান রয়েছে, তার মধ্যে কয়েকটি আংশিক ভাবে কাজ করে এবং কয়েকটি সম্পূর্ণ ভাবই সচল বলেও দাবি করেন ডেভিড।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget