এক্সপ্লোর

Champions Trophy: ভারতের চাপের কাছে নতিস্বীকার পাকিস্তানের, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত

Pakistan Cricket Board: আইসিসি (ICC) সূত্রে খবর, ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান। যার অর্থ, পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হতে পারে হাইব্রিড মডেলে।

দুবাই: জট কাটল চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) আয়োজন নিয়ে?

আইসিসি (ICC) সূত্রে খবর, ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান (Pakistan Cricket Board)। যার অর্থ, পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হতে পারে হাইব্রিড মডেলে। যেখানে পাকিস্তান ও অন্যান্য দেশের ম্যাচ হবে পাকিস্তানে। ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। ফাইনালে ভারত উঠলে সেটিও হবে নিরপেক্ষ কেন্দ্রেই। ঠিক যেভাবে আয়োজিত হয়েছিল গত এশিয়া কাপ (Asia Cup)।

তবে ২০২৭ সাল পর্যন্ত সমস্ত আইসিসি টুর্নামেন্টেই এই পদ্ধতি অবলম্বন করার ব্যাপারে সম্মত হয়েছে আইসিসি বোর্ড মেম্বাররা। শোনা যাচ্ছে, আইসিসি-র নবনিযুক্ত চেয়ারম্যান জয় শাহর (Jay Shah) সঙ্গে বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকের পর এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসি-র হেড কোয়ার্টারে হয় এই বৈঠক।

নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে আইসিসি-র এক প্রতিনিধি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'সবাই মিলে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছে যে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানে মিলিয়ে আয়োজিত হবে। ভারত তাদের ম্য়াচগুলি খেলবে দুবাইয়ে। সব স্টেকহোল্ডারদের ভাগ্য জড়িয়ে এর সঙ্গে।'

পরের বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। শোনা যাচ্ছে, হাইব্রিড মডেলে রাজি হওয়ার পর পাকিস্তান চেয়েছিল ২০৩১ সাল পর্যন্ত সব আইসিসি টুর্নামেন্ট এই মজেলেই আয়োজিত হোক। যার অর্থ, ২০২৫ সালের অক্টোবরে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ ও ২০২৬ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ খেলতে তারাও ভারতে আসবে না। যদিও আইসিসি বোর্ড সদস্যরা আপাতত ২০২৭ সাল পর্যন্ত হাইব্রিড মডেলে বড় টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়েছেন বলেই খবর। পাকিস্তানের ২০৩১ সাল পর্যন্ত এই নিয়ম বলবৎ করার দাবি নস্যাৎ হয়েছে বৈঠকে।

আইসিসি-র ওই প্রতিনিধি বলেছেন, '২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের সময় পাকিস্তান তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলবে। তবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হলে পাক বোর্ড যে ক্ষতিপূরণ চেয়েছে, তা এখনও বিবেচনাধীন স্তরে রয়েছে।'

২০০৮ সালের মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকে ভারত আর পাকিস্তান সফরে যায়নি।

আরও পড়ুন: বাবাকে কাঁদতে দেখে বদলে যায় জীবন, কীভাবে ভারতের জার্সিতে খেলার স্বপ্নপূরণ নীতীশ রেড্ডির?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget