এক্সপ্লোর

IND vs AUS: মেলবোর্নেও কি রোহিতদের সামনে বড় বাধা হতে পারে বৃষ্টি? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

Boxing Day Test: সিরিজ়ের বাকি দুই ম্যাচ টিম ইন্ডিয়া জিতলে বাকি সিরিজ়গুলির ফলাফল যাই হোক না কেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত।

মেলবোর্ন: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) ফলাফল এখন ১-১। টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship) ফাইনালে জায়গা পাওয়ার লড়াই দু দলেরই। কিছুটা চাপ বেশ ভারতের। কারণ বাকি দুটো ম্য়াচের একটিও যদি ড্র হয়, তবুও ভারতের জন্য লর্ডসে আগামী বছর খেলার স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে। এই পরিস্থিতিতে চলতি সিরিজে কামিন্স, স্টার্কদের বোলিং বা হেড, লাবুশেনদের ব্যাটিং ছাড়াও রোহিতদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ব্রিসবেন টেস্টে ম্য়াচের সত্তর শতাংশ সময়ই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।

মেলবোর্ন টেস্টের আগে অবশ্য এখানকার স্থানীয় আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিচ্ছে তাতে কিছুটা স্বস্তি পেতে পারে টিম ইন্ডিয়া। এখানে ম্য়াচের পাঁচদিনই আকাশ পরিষ্কার থাকবে। তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। যদিও প্রথম তিনদিন হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টি যদিও হয় তবুও হলে খুব বেশিক্ষণ তা স্থায়ী থাকবে না। শেষ দুদিনে আকাশ পুরো পরিষ্কারই থাকার কথা।

সিরিজ়ের বাকি দুই ম্যাচ টিম ইন্ডিয়া জিতলে বাকি সিরিজ়গুলির ফলাফল যাই হোক না কেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত। আর কারুর ওপর নির্ভর করতে হবে না, কোনও দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে না রোহিত বাহিনীকে। সিরিজ় যদি ভারতীয় দলের পক্ষে ২-১ স্কোরলাইনে শেষ হয়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে ফাইনালে পৌঁছতে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ় ০-১ হারতে হবে বা ১-১ সিরিজ় ড্র হতে হবে।

চলতি সিরিজ় ২-২ ড্র হলে অবশ্য শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ় ২-০ হারালে, তবেই ভারত ফাইনালে পৌঁছতে পারবে। উপরিউক্ত ফলাফলগুলি তখনই কার্যকরী হবে যখন পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের একটি ম্যাচ হারবে। এছাড়া বর্ডার-গাওস্কর ট্রফি ২-২ ড্র হলে এবং অস্ট্রেলিয়া পরের সিরিজ়ে শ্রীলঙ্কাকে ২-০ হারালেও ভারত ফাইনালে যেতে পারবে।

নতুন মাইলস্টোন বুমরার

চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত ২১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন তিনি। এখন টেস্টে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে আছেন বুমরা। ঝুলিতে রয়েছে ৯০৪ রেটিং পয়েন্ট। ৯০০-র ওপরে রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলারদের মধ্য়ে বুমরা দ্বিতীয়। তার আগেই এই নজির গড়েছিলেন অশ্বিন। ৯০৪ রেটিং পয়েন্ট ছিল অশ্বিনের ঝুলিতে। ২০১৬ ইংল্যান্ড সফরের সময় নিজের সেরা রেটিং ৯০৪ পয়েন্ট ছুঁয়েছিলেন অশ্বিন। তখন তিনিই বিশ্বের এক নম্বর বোলার ছিলেন টেস্টে। তেমনই বুমরাও এই মুহূর্তে ৯০৪ রেটিং পয়েন্টের মালিক।

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget