Fuel Price Today: টানা ১২ দিন, নিজের রেকর্ড নিজেই ভাঙছে জ্বালানির দাম
আজ নিয়ে টানা ১২ দিন ধরে রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৭ পয়সা এবং ডিজেলের দামও লিটারপ্রতি ৩৭ পয়সা বাড়ল। দাম বাড়ার ফলে শনিবার কলকাতায় পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪ টাকা ৫৬ পয়সা।
এই বছরের শুরু থেকে গত দেড়মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৬ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৭ টাকা ১২ পয়সা।
গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮ টাকা ৩৪ পয়সা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৭ পয়সা।
লাগাতার এইভাবে পেট্রোপণ্যের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।





















