এক্সপ্লোর

Astrology : হোলিতেই মীন সংক্রান্তি, আজ থেকে সব শুভ কাজ করা বন্ধ এই দিন পর্যন্ত

Meen Sankranti : হোলিতে আজ মীন সংক্রান্তি। সূর্য মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে খরমাস।

মীন সংক্রান্তি ২০২৫: হোলির দিন ১৪ মার্চ চন্দ্রগ্রহণ তো হবেই। অন্যদিকে সূর্যের রাশিও পরিবর্তন হবে। সূর্য বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে। সূর্যের মীন রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গেই খরমাস আরম্ভ হবে। খরমাসকে কোনও  মঙ্গল কাজের জন্য অশুভ বলে মনে করা হয়।

খরমাষের সময় শুভ কাজ হয় না। তবে রোজকার পুজো পাঠ, সূর্য উপাসনা, মন্ত্র জপ ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান চলতেই পারে। মীন সংক্রান্তি কখন, খরমাস কবে থেকে কবে পর্যন্ত থাকবে, জেনে নেওয়া যাক। 

মীন সংক্রান্তি ২০২৫ তারিখ

মীন সংক্রান্তি ১৪ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দে। এই দিন সূর্য সন্ধ্যা ০৬ টা ৫৯ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। মীন সংক্রান্তি থেকে খরমাস শুরু হবে এবং এর সমাপ্তি হবে ১৩ এপ্রিল, এই দিন সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে।

মীন সংক্রান্তির পুণ্যকাল - দুপুর ১২.২৯ - সন্ধ্যা ৬.২৭

মীন সংক্রান্তির মহাপুণ্যকাল - সন্ধ্যা ৪.২৮ - সন্ধ্যা ৬.২৭

মীন সংক্রান্তিতে কি করবেন

  • মীন সংক্রান্তিতে পিতৃপুরুষের জন্য তর্পণ করা যায়। এই দিন স্নান-দান করলে যে পুণ্য পাওয়া যায় তা অপরিসীম। 
  • সংক্রান্তিতে সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য দিন। জলে লাল চন্দন, ফুল, অক্ষত মিশিয়ে তারপর সেই স্থানে দাঁড়িয়ে পরিক্রমা করুন।  প্রণাম করুন। অর্ঘ্যের জল মাটিতে যেন না পড়ে।  তামার পাত্রে অর্পণ করুন। 
  • এদিন হনুমানজীর পুজো করুন। সরিষার তেলের প্রদীপ জ্বালান । হনুমান চালিসা এবং সুন্দরকান্ড পাঠ করুন। গণেশকে দূর্বা অর্পণ করুন এবং ধূপ-দীপ জ্বালিয়ে শ্রী গণেশায় নমঃ মন্ত্র জপ করুন।
  • মীন সংক্রান্তিতে লক্ষ্মী জয়ন্তীও পালন করা হয়। তাই মা লক্ষ্মীর মন্ত্র 'ॐ শ্রীং হ্রীং ক্লীং শ্রী সিদ্ধ লক্ষ্ম্যৈ নমঃ ' ১০৮ বার জপ করুন। এতে সমৃদ্ধি বাড়ে, সংসারে শ্রী ফেরে। 

কেন শুভ কাজ হয় না?

সূর্যের মীন রাশিতে গোচরের ফলে সূর্য এবং বৃহস্পতি, উভয় গ্রহই দুর্বল হয়ে যায়। এই কারণে খরমাসে বিবাহের মতো মঙ্গল কাজ হয় না। খরমাসে সূর্য পুজো, মন্ত্র জপ, দান-পুণ্য এবং নদীতে স্নান করার প্রথা আছে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Daily Astrology: মিথুন-সহ ৩ রাশির কপাল খুলছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর, যদি আপনার সন্তান নতুন চাকরির অপেক্ষায় থাকে, তাহলে জেনে রাখুন..
মিথুন-সহ ৩ রাশির কপাল খুলছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর, যদি আপনার সন্তান নতুন চাকরির অপেক্ষায় থাকে, তাহলে জেনে রাখুন..
Meen Rashi July 2026 : কেরিয়ারে সাফল্যের চূড়ায় উঠতে চলেছে এই রাশি, অর্থের প্রবাহ ভাল থাকবে জুলাইয়ে
কেরিয়ারে সাফল্যের চূড়ায় উঠতে চলেছে এই রাশি, অর্থের প্রবাহ ভাল থাকবে জুলাইয়ে
Brishchik Rashi July 2026 : আর্থিক ভিত মজবুত হচ্ছে এই রাশির, জুলাইয়ে বড় পরিবর্তন; মাসের মাঝামাঝি থেকে দুর্দান্ত সময়
আর্থিক ভিত মজবুত হচ্ছে এই রাশির, জুলাইয়ে বড় পরিবর্তন; মাসের মাঝামাঝি থেকে দুর্দান্ত সময়
Budh Gochar 2026: বুধ গোচরে লটারি এবার হাতে, ৭ জুলাই থেকে ৪ রাশির স্বর্ণযুগ শুরু
বুধ গোচরে লটারি এবার হাতে, ৭ জুলাই থেকে ৪ রাশির স্বর্ণযুগ শুরু

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget