এক্সপ্লোর

Oil Price: রুশ তেলের রফতানিতে নিষেধাজ্ঞা জারি আমেরিকার, ভারতে ঘনিয়ে আসছে সঙ্কট ?

US sanction on Russian oil: রাশিয়ার অপরিশোধিত তেলের উপরে মার্কিনি নিষেধাজ্ঞার নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভারতের জন্য এই সময় সঙ্কটজনক হতে পারে।

Crude Oil: রাশিয়ার অপরিশোধিত তেলের উপরে মার্কিনি নিষেধাজ্ঞার নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভারতের জন্য এই সময় সঙ্কটজনক হতে পারে। ভারতে পাঠানোর জন্য রাশিয়ার ১৮০টিরও বেশি ট্যাঙ্কারকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। আর এই নিষেধাজ্ঞার (Oil Price) আওতায় আসতে পারে রাশিয়া ভিত্তিক সামুদ্রিক বিমা প্রদানকারী সংস্থাগুলিও। ১২ মার্চ থেকে নিয়ম বদলে যাওয়ার কারণে রাশিয়া থেকে তেল আমদানিতে প্রতিবন্ধকতা (Crude Oil) দেখা দিতে পারে। এই কারণে ভারতকে অনেক বেশি দামে তেল আমদানি করতে হতে পারে। এই ঘটনা দেশে বাড়িয়ে তুলতে পারে মুদ্রাস্ফীতির হার।

দেশীয় তেল উৎপাদন ও বিপণনকারী সংস্থাগুলি এখন এশিয়া ও ইউরোপের অপরিশোধিত তেল ব্যবসায়ীদের কাছে বিকল্প খুঁজছে। মার্কিন ট্রেজারি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে রুশ তেলের উপর মার্কিনি নিষেধাজ্ঞার কারণে তেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আগামী ১২ মার্চ পর্যন্ত একটি ট্রানজিশন পর্ব রাখা হয়েছে মার্কিনি নিষেধাজ্ঞার নয়া পর্ব চালু হওয়ার জন্য। ১২ মার্চের পরে বিশ্বজুড়ে যে বদল আসবে, তার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য ভারতের সরকারি ও বেসরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি বৈশ্বিক বাজারে বিকল্প খুঁজছে।

এর মাধ্যমে ভারত সরকার নিশ্চিত করতে চাইছে যাতে রাশিয়া থেকে ভারতে অপরিশোধিত তেল না এলেও ভারতের তেল বিপণন ও শোধনকারী সংস্থাগুলি যাতে কোনো সমস্যায় না পড়েন। ২ মাস পরে এই সমস্যা কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে এখনও সরকারি তরফে কিছু সিদ্ধান্ত জানানো হয়নি। এই ঘটনায় রাশিয়া থেকে তেল আমদানিতে যে ছাড় পাওয়া যেত তাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানা গিয়েছে। এখন রাশিয়ার অপরিশোধিত তেলের উপর মার্কিনি নিষেধাজ্ঞা নিয়ে সারা বিশ্বে কোন দেশের কী বক্তব্য তা দেখার অপেক্ষায় আছে ভারত। অন্য দেশগুলি কীভাবে এই সমস্যার মোকাবিলা করে, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেবে ভারত।

গত বছর অক্টোবর মাসে ইরান আর ইজরায়েলের সংঘাতের কারণেও লাফিয়ে বেড়েছিল অপরিশোধিত তেলের দাম। বিশ্বের অপরিশোধিত তেল সরবরাহের এক তৃতীয়াংশ ইরান থেকে আসে। এটি ওপেক দেশগুলির একটি গুরুত্বপূর্ণ সদস্য। ইরান-ইজরায়েল সংঘাতের কারণে ধস নেমেছিল শেয়ার বাজারেও। ভূ-রাজনৈতিক ক্ষেত্রে তৈরি হয়েছিল প্রবল অস্থিরতা। 

আরও পড়ুন: Cyber Fraud: এবার সুপ্রিম কোর্টের নামে জালিয়াতি, এই ধরনের ওয়েবসাইট থেকে সাবধান ! খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget