এক্সপ্লোর

Ola Electric Share: এই বৈদ্যুতিন স্কুটার নির্মাতা সংস্থাকে সতর্ক করল সেবি, এক ধাক্কায় ৪ শতাংশ কমল শেয়ারের দাম

Ola Electric: ওলা ইলেকট্রিকের সিএমডি ভবীশ আগরওয়াল সমাজমাধ্যমে সম্প্রতি একটি বড় ঘোষণা করেছিলেন, কিন্তু স্টক এক্সচেঞ্জকে কোনো তথ্য সেই বিষয়ে জানাননি। আর এই পোস্টকে ঘিরেই সেবি সতর্কবার্তা পাঠিয়েছে।

Ola Electric: ওলা ইলেকট্রিক মোবিলিটির শেয়ারে খারাপ খবর। এই আইপিও আসার পর শেয়ারের লিস্টিং থেকে এই সংস্থার সুদিন যেন আসছেই না বাজারে। সঙ্কটের ঘন কালো মেঘ যেন এই সংস্থাকে এখনও ঢেকে রেখেছে। ২০২৪-এ স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের (Ola Electric Share Price) লিস্টিংয়ের পর থেকে কোনো ভাল সঙ্কেত দিচ্ছে না। এই বছরের শুরুতেও সমস্যা-সঙ্কুল এই শেয়ার। স্টক মার্কেট রেগুলেটর সেবি সংস্থাকে একটি চিঠিতে (SEBI Warning) সতর্ক করেছে এবং মার্কেট ডিসক্লোজার নিয়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে সংস্থার উপরে।

সমাজমাধ্যমে জানালেন ওলার সিইও

ওলা ইলেকট্রিকের সিএমডি ভবীশ আগরওয়াল সমাজমাধ্যমে সম্প্রতি একটি বড় ঘোষণা করেছিলেন, কিন্তু স্টক এক্সচেঞ্জকে কোনো তথ্য সেই বিষয়ে জানাননি। আর ভবীশের এই পোস্টকে ঘিরেই সেবি সতর্কবার্তা পাঠিয়েছে সংস্থাকে। মার্কেট ডিসক্লোজার না দিয়ে সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন ভবীশ যা নিয়ম লঙ্ঘনের সামিল। ওলা ইলেকট্রিক মোবিলিটি সংস্থার তরফে এদিন জানিয়েছে যে স্টক এক্সচেঞ্জে রেগুলেটরি ফাইলিং না দেওয়ায় সেবির তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে সংস্থাকে।

ভবীশের পোস্টে সেবির ক্ষোভ

ওলা ইলেকট্রিক মোবিলিটি এবং ভবীশ আগরওয়ালকে লেখা চিঠিতে সেবি জানিয়েছে, ২ ডিসেম্বর ২০২৪ সংস্থার পক্ষ থেকে ডিসক্লোজার নিয়ম মেনে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছিল যে ২০ ডিসেম্বর ২০২৪ থেকে তাদের স্টোরের সংখ্যা ৪ গুণ বাড়ানো হবে। সেবি জানিয়েছে এই তথ্যটি বম্বে স্টক এক্সচেঞ্জকে বেলা ১টা ৩৬ মিনিটে জানানো হয়েছিল এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে ১টা ৪১ মিনিটে জানানো হয়েছিল। কিন্তু সংস্থার সিএমডি নিজের এক্স হ্যান্ডলে এই একই তথ্য ২ ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটে জানিয়েছিলেন।

নিয়ম পালনের উপদেশ দিয়েছে সেবি

সেবি তার এই চিঠিতে স্পষ্ট জানিয়েছে, যে কোনো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থার জন্য এটি আবশ্যিক যে সবার আগে যে কোনো তথ্য যেন সেই সংস্থা স্টক এক্সচেঞ্জকে জানায়। এই ক্ষেত্রে দেখা গিয়েছে ওলার পক্ষ থেকে সবার আগে স্টক এক্সচেঞ্জকে স্টোর বাড়ানোর তথ্য দেওয়া হয়নি, কিন্তু সমাজমাধ্যমে তা দেওয়া হয়েছে।

সেবি জানিয়েছে, বাজার নিয়ন্ত্রক এই নিয়ম লঙ্ঘনকে কড়া নজরে দেখেছে, সেবির নিয়মের অধীনে এই বিষয়ে ভবিষ্যতে আরও কড়াকড়ি বজায় থাকবে। আর যদি সেক্ষেত্রে এই নিয়ম আবারও না মানা হয়, সেবি পদক্ষেপ করবে সংস্থার বিরুদ্ধে।

আর এই সেবির সতর্কবার্তার পরেই সংস্থার শেয়ারের দাম কমতে শুরু করেছে। আজ সকালে বাজার খোলার পরেই শেয়ারের দাম ২ শতাংশ কমে খুলেছে। প্রি-ওপেন সেশনে ৭৯.১৬ টাকায় বন্ধ হয়েছে শেয়ারের দাম।

আরও পড়ুন: HDFC Bank: এই ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া থাকলে সুখবর, কমল সুদের হার; হোম লোন EMI কমবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget