এক্সপ্লোর

RS 2000 Currency: আজই শেষ দিন নয়, ২০০০ টাকার নোট বদলে নিতে আরও এক সপ্তাহ সময় দিল RBI

RBI: শনিবার নোট বদলে নেওয়ার বর্ধিত সময়সীমার ঘোষণা করল RBI. জানাল, ৭ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে নোট বদলে নেওয়া যাবে।

নয়াদিল্লি: নোট বাতিলের ঘোষণা হয়েছিল আগেই। তার পরও ২০০০ টাকার নোটের ব্যবহার বৈধ রাখা হয়ে ছিল। নোট বদলে নিতে সময় দেওয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এবার সেই সময়সীমা আরও বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI). আগামী ৭ অক্টোবর পর্যন্তজ ২০০০ টাকার নোট বদলে নেওয়া যাবে বলে জানাল তারা। শনিবার সেই ঘোষণা করা হল RBI-এর তরফে। 

শনিবার নোট বদলে নেওয়ার বর্ধিত সময়সীমার ঘোষণা করল RBI. জানাল, ৭ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে নোট বদলে নেওয়া যাবে। ৮ অক্টোবর থেকে আর গৃহীত হবে না ২০০০ টাকার নোট। অর্থাৎ আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোটে লেনদেন বৈধ থাকবে। RBI-এর ১৯টি দফতরে গিয়ে নোট পাল্টে নেওয়া যাবে। ডাকযোগে RBI-এর দফতরে পাঠিয়েও পুরনো নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ। 

RBI-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৯ মে পর্যন্ত বাজারে চালু ২০০০ টাকার নোটের ৯৬ শতাংশই ফেরত পেয়েছে তারা। ১৯ মে পর্যন্ত বাজারে ৩.৫৬ লক্ষ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট চালু ছিল। এর মধ্যে ৩.৪২ লক্ষ কোটি টাকা মূল্যের নোট ফেরত পেয়েছে তারা। অর্থাৎ ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাজারে আর ০.১৪ লক্ষ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট পড়েছিল।

আরও পড়ুন: Plaza Wires IPO: ১ দিনে ২৬ বারের বেশি বুক হয়েছে এই আইপিও

২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ১০০ এবং ৫০০ টাকার নোটকে বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন মধ্যরাত থেকেই ওই মূল্যের নোট বাতিল হয়ে যায়। তার পর বাজারে নতুন ২০০০ টাকার নোট আনা হয়। নোটবন্দির পর বাজারে অর্থের জোগান দিতেই বড় অঙ্কের ওই নোট চালু করে সরকার।

চলতি বছরের ১৯ মে আবার ২০০০ টাকার নোটও বাতিল করা হবে বলে ঘোষণা করে RBI. ১ অক্টোবর থেকে ২০০০ টাকার নোট বেআইনি বলে ঘোষিত হবে বলে জানানো হয়। সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রকে। কালো টাকা রোখার দোহাই দিয়ে প্রথমে নোটবন্দি, তার পর বড় অঙ্কের ২০০০ টাকার নোট চালু এবং পরবর্তীতে তা-ও বাতিল করা নিয়ে সরকারের বিরুদ্ধে খামখেয়ালি আচরণের অভিযোগ ওঠে।  নোটবন্দির সিদ্ধান্ত ব্যর্থ বলেও উঠে আসে পরিসংখ্যান। তার পরও নোট বদলে নেওয়ার প্রক্রিয়া চালু ছিল। এবার তার মেয়াদ আরও বাড়াল RBI. 

সেরা শিরোনাম

Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget