এক্সপ্লোর

Illegal Arms Recovery:রায়গঞ্জে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত টোটোচালককে গ্রেফতারি পুলিশের

Raiganj News:বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর, ধৃতের নাম সুশান্ত রাহা ওরফে পঙ্কজ। তার থেকে সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। 

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বেআইনি আগ্নেয়াস্ত্র (Illegal Arms Recovery) উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ (Raiganj Police) থানার পুলিশ। সূত্রের খবর, ধৃতের নাম সুশান্ত রাহা ওরফে পঙ্কজ। তার থেকে সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। 

কী জানা গেল?
পুলিশ সূত্রে খবর, ধৃত সুশান্ত সাহা ওরফে পঙ্কজের বাড়ি রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লি এলাকায়। গত কাল অর্থাৎ শুক্রবার, গোপনসূত্রে খবর পেয়ে রায়গঞ্জ শহরের বন্দর এলাকার রামসীতা মন্দির লাগোয়া কুলীক নদীর বাঁধ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পেশায় টোটো চালক সুশান্তকে শনিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। তাকে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ জেলা আদালত। কী ভাবে এই বেআইনি আগ্নেয়াস্ত্র তার কাছে এল? কোন উদ্দেশ্যে সেভেন এম এম পিস্তল নিজের কাছে রেখেছিল সুশান্ত? সবটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে টোটাচালকের কাছে এভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ফের সেই চেনা প্রশ্ন আলোর বৃত্তে নিয়ে এসেছে। প্রশাসনের নজরদারি এড়িয়ে কী ভাবে এগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে? বিশেষত, এই ধরনের ঘটনা যখন অতীতেও একাধিক বার ঘটেছে বলে অভিযোগ, সেখানে আরও একটু সতর্কতা কি জরুরি ছিল না? 

গুড়াপের ঘটনা...
জানুয়ারি মাসের একেবারে শেষ দিকে হুগলির গুড়াপে বেআইনি গুলি-বন্দুক উদ্ধারের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছিল পুুলিশ। ধৃতদের থেকে ওয়ান-শাটার পাইপ গান, ২ রাউন্ড গুলি, ভোজালি এবং রড উদ্ধারও হয় বলে জানা যায়। ঘটনার দিন রাতে, পুলিশি টহল চলার সময় পৈলান এলাকায় দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে, একটি বন্ধ কারখানার সামনে বোলেরো পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। সেখানে ৪ জনকে দেখে সন্দেহ হয় টহলদার টিমের। গাড়ি-সহ ৪ জনকে আটক করা হলে গুলি-ভোজালি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক ভাবে খবর, ওই ৪ জন ডাকাতির উদ্দেশে জড়ো হয়। ধৃতদের মধ্যে দু'জনের বাড়ি উত্তর ২৪ পরগনার ন্যাজাটে। একজন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এবং চতুর্থ জন হুগলির চণ্ডীতলার বাসিন্দা। 
এই ঘটনার আগে, গত অক্টোবরে যেমন গত অক্টোবরে যেমন, দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশ ওই এলাকার জীবনমন্ডলের হাট এলাকা থেকে সুভাষ মণ্ডলকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ধৃতের থেকে একটি ওয়ান শটার পিস্তল, ১ রাউন্ড কার্তুদ উদ্ধার হয়েছিল। তাদের বক্তব্য, বেআইনি অস্ত্র নিয়ে জীবনমন্ডলের হাট এলাকায় ঘোরাঘুরি করছিল সুভাষ। কিন্তু কেন? কার থেকে সে আগ্নেয়াস্ত্র পেয়েছিল? সেগুলি দিয়ে কী করার উদ্দেশ্য ছিল তার? গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু প্রশ্ন তখনও যা ছিল, আজও তাই। এভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র সাধারণের হাতে আসছে কী ভাবে?

 

আরও পড়ুন:নেই রক্ষণাবেক্ষণ, বাড়ছে না বেতন, জননী সুরক্ষায় বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবাতেও অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget