এক্সপ্লোর

Ration Distribution Scam: 'দুর্নীতি করার জন্য দলীয় নেতৃত্বের চাপ ছিল', জ্যোতিপ্রিয়র 'স্বীকারোক্তি' প্রসঙ্গে বিকাশ

Jyotipriyo Mallick : চালকল-গমকল মালিক থেকে শুরু করে ডিলার, ডিস্ট্রিবিউটরদের একাংশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এফআইআর দায়ের থেকে সিআইডি তদন্ত, খাদ্যমন্ত্রী থাকাকালীন সবই গোচরে ছিল জ্যোতিপ্রিয়র

নয়াদিল্লি : 'খাদ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে রেশন বণ্টনে দুর্নীতির কথা জানতেন বালু'। জেরায় স্বীকার জ্যোতিপ্রিয় মল্লিকের। কোর্টে পেশ করা রিপোর্টে চাঞ্চল্যকর এই দাবি করেছে ইডি। এনিয়ে রাজ্যের শাসক দলকে বিঁধে সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন, "এটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, এই দুর্নীতি করার জন্য ওঁর দলের নেতৃত্বের চাপ ছিল।" 

চালকল-গমকল মালিক থেকে শুরু করে ডিলার, ডিস্ট্রিবিউটরদের একাংশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এফআইআর দায়ের থেকে সিআইডি তদন্ত, খাদ্যমন্ত্রী থাকাকালীন সবই গোচরে ছিল জ্যোতিপ্রিয়র। গত ৩১ অক্টোবর জেরায় একথা স্বীকার করেছেন ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর এই দাবি করেছে ইডি। এমনকী কেন্দ্রীয় সংস্থা এমন দাবিও করে যে, জ্যোতিপ্রিয় খাদ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। উল্টে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় এজেন্সির এখানেই প্রশ্ন, খাদ্যমন্ত্রীর পদে থেকে রেশন বণ্টনে দুর্নীতির কথা জেনেও কেন কোনও পদক্ষেপ করেননি জ্যোতিপ্রিয় মল্লিক? নিষ্ক্রিয় থেকে পরোক্ষে কি তিনি দুর্নীতিকেই সমর্থন করেছেন? রেশন বণ্টন দুর্নীতির তদন্ত ধামাচাপা দেওয়ার পিছনে কি জ্যোতিপ্রিয়রই নির্দেশ ছিল? নাকি এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে? সূত্রের খবর, এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে ED. 

এপ্রসঙ্গে সুর চড়িয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "এটা তো পরিষ্কার যে খাদ্যমন্ত্রী হিসাবে তিনি জানেন দুর্নীতি হচ্ছে। কারণ, দুর্নীতিকে তিনি লালন-পালন করেছেন। আমার ধারণা, তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকেই তাঁকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে যেভাবেই হোক টাকা তুলতে হবে। সেটা দুর্নীতির প্রক্রিয়ায়...রেশন ডিলারদের কাছে হোক বা চালকল মালিকদের কাছ থেকে হোক। তিনি টাকা তুলেছেন। তাই তিনি বলেছেন, আমি ষড়যন্ত্রের শিকার। সেইজন্য ইডির কাছে তিনি যে স্বীকারোক্তি দিয়েছেন, সেটা যর্থার্থ স্বীকারোক্তি। এটা থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে, এই দুর্নীতি করার জন্য ওঁর দলের নেতৃত্বের চাপ ছিল।" 

অন্যদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তৃণমূলের অনুমোদনেই এই দুর্নীতি সম্ভব হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক তো এই দলের ফাইনান্সার ছিলেন। এই দলকে বিভিন্নভাবে তিনি ফান্ডিং করেছেন। একা জ্যোতিপ্রিয় মল্লিককে দুর্নীতিগ্রস্ত বলে তাঁকে কর্নার করার কোনও মানে হয় না। পুরো তৃণমূলই এই ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget