এক্সপ্লোর

Cooch Behar: কোচবিহারের সিতাইয়ে চতুর্থবার দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল সদস্যদের

TMC: জেলা নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে দিনহাটার বড়শোলমারি পঞ্চায়েতে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলেরই ৭ সদস্য। কোচবিহারের সিতাই বিধানসভা এলাকায় এই নিয়ে চতুর্থবার অনাস্থা প্রস্তাব পেশ।

শুভেন্দু ভট্টাচার্য, সিতাই: জেলা সভাপতির নির্দেশকে উপেক্ষা, ফের দলীয় পঞ্চায়েত (Panchayat) প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (No confidence motion) তৃণমূল (TMC) সদস্যদের। কোচবিহারের (Cooch Behar) সিতাই (Sitai) বিধানসভা এলাকায় একই ঘটনার পুনরাবৃত্তি। অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

নেতৃত্বকে না জানিয়ে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না, বুধবার মাথাভাঙার পচাগড়ে ফের নির্দেশ দেন তৃণমূল জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। তিনি বলেছিলেন, ‘দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দলকে না জানিয়ে অনাস্থা আনা যাবে না।’

কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে ওই দিনই দিনহাটার বড়শোলমারি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ৭ জন সদস্য। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান দুর্নীতিগ্রস্ত। পঞ্চায়েতে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন তিনি। সেই কারণেই বিডিও-র কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

বড়শোলমারি পঞ্চায়েতের প্রধান বিউটি বর্মন রায় বলেছেন, ‘আনাস্থা আনার কথা মিডিয়ার মাধ্যমে জেনেছি। সরকারি নিয়ম মেনে কাজ করেছি। দুর্নীতি করলে দল ব্যবস্থা নেবে। ব্লক সভাপতি, জেলা সভাপতিকে জানিয়েছি। ২৯ তারিখ মিটিংয়ে ডেকেছে দল।’

২০১৮-র ভোটে বড়শোলমারি পঞ্চায়েতে ১৪টির মধ্যে সব আসনই পায় তৃণমূল। কিন্তু সেখানেই এখন অস্বস্তিতে রাজ্যের শাসক দল। কোচবিহারের সিতাই বিধানসভা এলাকায় এই নিয়ে চতুর্থ পঞ্চায়েতে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। আগের তিনবারই আস্থা ভোটে হেরে যাওয়ায় বদল করতে হয়েছে প্রধানকে। এবার কি বড়শোলমারি পঞ্চায়েতেও দলীয় প্রধানকে সরে যেতে হবে? আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা বলছেন রাজ্যের শাসক দলের জেলা সভাপতি।

দলীয় প্রধানের বিরুদ্ধে ৭ সদস্য অনাস্থা আনায় তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। দিনহাটার বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত বলেছেন, ‘তৃণমূলের কোন্দল নতুন বিষয় নয়। এটা চলবেই। শুধু দিনহাটা কেন, সারা জেলা-রাজ্য জুড়ে চলছে।’

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বলেছেন, ‘এটা একটা ধসা রোগ। বারবার এটা সিতাই বিধানসভা এলাকাতেই হচ্ছে। আমি দু’পক্ষের সঙ্গে কথা বলে জানব কী সমস্যা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget