এক্সপ্লোর

Covid Situation: ফের চোখ রাঙাচ্ছে করোনা, পরিস্থিতি সামলাতে বিধি মানায় জোর চিকিৎসকদের

Covid Situation: রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায়, গত ৩১ মার্চ, রাত্রিকালীন বিধিনিষেধ তুলে দেয় রাজ্য সরকার। তারপর থেকে সময় যত এগিয়েছে, কোভিডবিধি পালনে দেখা দিয়েছে শিথিলতা।

সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য ও আবীর দত্ত, কলকাতা: দেশে ফের করোনার (Corona) বাড়বাড়ন্ত শুরু হয়েছে। বাড়ছে বিপদের আশঙ্কা। অথচ এখনও বহু সংখ্যক মানুষের মধ্যে নেই সচেতনতা। পদে পদে লঙ্ঘিত হচ্ছে কোভিড বিধি (Covid Restrictions)। এই উদাসীনতাই ফের মানুষকে বড়সড় বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামলাতে বিধি মানায় জোর দিচ্ছেন চিকিৎসকরা।

বাড়ছে করোনার দাপট, কমছে সচেতনতা

দেশে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত দু’সপ্তাহে দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় দেড়শো শতাংশ। এই সময়কালে মৃত্যুর হার প্রায় দেড় গুণ বেড়েছে। আর এতেই প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা।

রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায়, গত ৩১ মার্চ, রাত্রিকালীন বিধিনিষেধ তুলে দেয় রাজ্য সরকার। তারপর থেকে সময় যত এগিয়েছে, কোভিডবিধি পালনে দেখা দিয়েছে শিথিলতা। মাস্ক ছাড়াই পথে বেরিয়েছে মানুষ, বাজারে থিকথিকে ভিড় জমিয়েছে।

শোভাবাজার, শিয়ালদা স্টেশন, হাজরা, পার্ক সার্কাস হোক কী, ধর্মতলা। কলকাতার সর্বত্রই ছবিটা প্রায় একই রকম। রেল স্টেশন চত্বর, শপিং মল হোক বা, বাজার এলাকা,  জনবহুল এলাকাগুলিতে দেখা গেল বিধি না মানার চেনা ছবি। 

বিকেল সাড়ে ৫ টা নাগাদ নিউমার্কেটে দেখা গেল থিকথিকে ভিড়। কিন্তু বেশিরভাগেরই মুখে নেই মাস্ক। সহ নাগরিকদের একাংশের এই বেপরোয়া মনোভাবে আশঙ্কায় চিকিৎসক মহল। 

চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায়ের কথায়, 'অবশ্যই নিয়ম মানার সময় এসেছে, মাস্কের ব্যবহার ও স্যানিটাইজার ফেরাতে হবে। কোভিড হলে কারও ক্ষেত্রে স্থায়ী সমস্যা হয়েছে, তাঁর ফের কোভিড হলে আরও খারাপ হতে পারে, সেকথা মাথায় রেখেই ব্যবহার করা উচিত।'

আরও পড়ুন: Meeting on Covid Situation : দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

সংক্রমণ রুখতে শুরু হয়েছে বুস্টার ডোজ 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে এখনও পর্যন্ত আড়াই কোটির বেশি মানুষ এই ডোজ নিয়েছেন। রাজ্যের ক্ষেত্রে শনিবার পর্যন্ত এই সংখ্যাটা প্রায় সাড়ে ২৩ লক্ষ। এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশন আরও বাড়ানো উচিত বলেই মত দিচ্ছেন চিকিৎসকরা।

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলছেন, 'মাস্ক ও ভ্যাকসিনেশন দরকার। আমরা যেমন মশার দাপট বাড়লে মশারি টাঙাই তেমনি, করোনা বাড়লে আবার মাস্কের অভ্যাস করতে হবে। সঙ্গে ভ্যাকসিনেশন। এখন ১৮-৬০ বুস্টার ডোজ ২ শতাংশ হয়েছে দেশে। এটা করলে হবে না, আমাদের সতর্ক থাকতে হবে।'

বিপদের আঁচ মিলছে এখন থেকেই। কিন্তু, যেভাবে বহু মানুষ ঢিলেঢালা মনোভাব দেখাচ্ছেন, তাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিজেদের ভাল বুঝতে, সকলকে সাবধান হয়ে যেতে বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget