এক্সপ্লোর

Omicron: দার্জিলিঙে বিপদ সীমার ওপরে করোনা সংক্রমণ হার, চিন্তা বেড়েছে স্বাস্থ্য কর্তাদের

Omicron tension in Darjeeling: স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে করোনা সংক্রমণের গতিবিধি বুঝতে স্বাস্থ্য দফতর মাসে ২টি সেন্টিনেল সার্ভে করে। অষ্টম ও নবম রাউন্ডের সার্ভে দেখে চিন্তিত স্বাস্থ্যকর্তারা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: দেশে এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনার (Coronavirus) সংক্রমণ, তার ওপর ভয় দেখাচ্ছে ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট। শৈলশহর দার্জিলিঙে (Darjeeling) এখনো বিপদ সীমার ওপরে রয়েছে করোনা সংক্রমণ। যা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে (West Bengal)। এদিকে,স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এরই মধ্যে রাজ্যে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক সন্দেহভাজনের হদিশ মিলল। ওই ১৮ বছরের তরুণী ব্রিটেন (Britain) থেকে কলকাতায় এসেছেন।    

বিমানবন্দরে Rapid Pcr Test এ দেখা যায়, তিনি কোভিড পজিটিভ। বেসরকারি হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্ত বলে সন্দেহ জোরদার। আলিপুরের বাসিন্দা ওই তরুণীর বিমানবন্দরে কোভিড ধরা পড়ার পর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।  

এরপর স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুক্রবার তাঁকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। এখানে ভর্তি হয়েছেন। স্থিতিশীল আছেন। নমুনা কল্যাণীতে পাঠানো হচ্ছে , তিন চারদিনে রিপোর্ট পাওয়া যাবে। স্বাস্ত্য দফতরও খবর রাখছে। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসতে ৩-৪ দিন লাগবে। তবে এদিন প্রাথমিক পরীক্ষায় ওই রোগিণী ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, এমন সম্ভাবনা জোরদার হয়েছে। 

আরও পড়ুন, অন্ধকারে মগ ডালে কে ও? কার আওয়াজ?  আলো ফেলতেই হুলুস্থুলু

রাজ্যে যখন ওমিক্রন ভ্যরিয়েন্টের ছায়া, তখন করোনা সংক্রমণের হার নিয়েও উদ্বেগ বাড়িয়েছে সেন্টিনেল সার্ভের রিপোর্ট। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে করোনা সংক্রমণের গতিবিধি বুঝতে স্বাস্থ্য দফতর প্রতি মাসে ২টি করে সেন্টিনেল সার্ভে করে। অষ্টম ও নবম রাউন্ডের সার্ভে দেখে চিন্তিত স্বাস্থ্যকর্তারা।  নভেম্বরের মাঝামাঝি দার্জিলিঙে কোভিড সংক্রমণের হার ৩ দশমিক ৮২ শতাংশ। যা বিপজ্জনক সীমার থেকে বেশি। ডিসেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিঙে কোভিড সংক্রমণের হার প্রায় একই রয়েছে। ৩ দশমিক ৭১ শতাংশ। 

অন্যান্য জেলাও যে চিন্তা কমিয়েছে এমনটা নয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সেন্টিনেল সার্ভে-তে দেখা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি ১০টি স্বাস্থ্য জেলায় করোনা সংক্রমণের হার সর্বোচ্চ ২ দশমিক ৯৯ শতাংশ। 
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৯টি স্বাস্থ্য জেলায় করোনা সংক্রমণের হার সর্বোচ্চ ২ দশমিক ৯৯ শতাংশ।  

সবমিলিয়ে, একদিকে করোনা সংক্রমণের হার, অন্যদিকে কলকাতায় ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য কর্তাদের। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget