এক্সপ্লোর

Agnipath Scheme Protest: 'অগ্নিপথ' বিতর্কের আঁচ রাজ্যেও, ঠাকুরনগর স্টেশন অবরোধ চাকরিপ্রার্থীদের

'Agnipath' Protest: সেনাবাহিনীতে চাকরিপ্রার্থী অভিযোগ এত স্বল্পমেয়াদি চাকরি করা তাঁদের পক্ষে সম্ভব নয়। এতে তাঁদের আর্থিক ক্ষতি হবে বলে অভিযোগ, কারণ প্রশিক্ষণ নিতেই প্রায় দুই বছরের বেশি সময় লেগে যায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: আজও 'অগ্নিপথ' বিতর্কের (Agnipath Scheme Protest) আঁচ রাজ্যে। কাল ভাটপাড়ায় বিক্ষোভের পর আজ ঠাকুরনগর স্টেশনে (Thakurnagar Station) রেল অবরোধ করল বিক্ষোভকারীরা। অবরোধে আটকে পড়েছে আপ ও ডাউনের বিভিন্ন ট্রেন। 

রাজ্যে 'অগ্নিপথ' বিতর্কের জের

গতকাল ভাটপাড়ায় বিক্ষোভের পর আজও 'অগ্নিপথ' বিতর্কের জের। ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ বিক্ষোভকারীদের। অবরোধে আটকে পড়েছে একাধিক ট্রেন। কাজের দিনে সাত সকালে এমন ঘটনায় চরমে যাত্রী দুর্ভোগ। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখাতেও ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। 

সকাল সাড়ে ৮টার খানিক আগে অবরোধ শুরু হয়। শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনে। সেনাবাহিনীতে যাঁরা চাকরিপ্রার্থী তাঁদের অভিযোগ এত স্বল্পমেয়াদি চাকরি করা তাঁদের পক্ষে সম্ভব নয়। এতে তাঁদের আর্থিক ক্ষতি হবে বলে অভিযোগ, কারণ প্রশিক্ষণ নিতেই প্রায় দুই বছরের বেশি সময় লেগে যায়। সেই ক্ষোভেই আজ অবরোধ শুরু করেন। রেললাইনে বসে বিক্ষোভ চলায় রেল চলাচল সম্পূর্ণ ব্যহত হয়। বনগাঁ জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। অবরোধকারীদের তাঁরা বোঝানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুন: Howrah: রাস্তার কাজ চলার সময় বিপত্তি, পিচভর্তি ড্রামে দাউদাউ আগুন

বিহারে বিক্ষোভ

সেনায় নিযুক্তির 'অগ্নিপথ' প্রকল্প (Agnipath Scheme Protest) ঘিরে বিক্ষোভ চলছে গত তিন দিন ধরেই। ভাঙচুর, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছিলই, এ বার বিহারে আস্ত ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হল। সেখানে মহিউদ্দিননগর স্টেশনে হাজিপুর-বরাউনি লাইনে জম্মু-তাওয়াই এক্সপ্রেসের দু'টি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সমস্তিপুরে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রেন এবং ভিডিও ছবি সামনে এসেছে। তবে হতাহতের কোনও খবর নেই। 

বিহারের (Bihar) বক্সারে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে একাধিক স্টেশনে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে। পাটনাগামী জনশতাব্দি ট্রেন সেখানে ৩০ মিনিট আটকে রাখা হয়। এমন পরিস্থিতিতে এখনও পর্যন্ত বিহারে ৩৮টি ট্রেন বাতিল করা হয়েছে। সময় পিছিয়ে দেওয়া হয়েছে ৭২টি ট্রেনের, যার মধ্যে রয়েছে পাঁচটি এক্সপ্রেস ট্রেন. ২৯টি প্যাসেঞ্জার ট্রেন। ১১টি ট্রেন আপাতত বাতিল করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget