এক্সপ্লোর

Ration Scam : FCI-র গুদাম তৈরির জন্য আমডাঙায় ১১ বিঘা জমি কিনেছিলেন বাকিবুর, সম্পত্তি-খতিয়ানে নতুন তথ্য

Bakibur Rahman : প্রশ্ন হল, কার ছত্রছায়ায় এই বিপুল সম্পত্তির মালিক হলেন বাকিবুর ? নেপথ্যে কে ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বাদুড়িয়ার পর এবার আমডাঙা। রেশন বন্টন দুর্নীতির (Ration Distribution Scam) তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে বাকিবুর রহমানের বিপুল সম্পত্তির হদিশ। আমডাঙার আধাটা গ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামে ২০১৬ ও ২০১৮-য় দুটি জমি কিনেছিলেন বাকিবুর। মোট জমির পরিমাণ ১১ বিঘা ৬ কাঠা।

স্থানীয়দের দাবি, বাকিবুরের পরিকল্পনা ছিল, কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পে এখানে FCI-এর গুদাম তৈরির। কিন্তু কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়। স্থানীয়দের দাবি, প্রকল্প তৈরি হলে কর্মসংস্থানের আশ্বাসও দিয়েছিলেন বাকিবুর রহমান (Bakibur Rahman)। গতকাল আমডাঙার সাধনপুর গ্রাম পঞ্চায়েতেও বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ মেলে। 

প্রসঙ্গত, একাধিক হোটেল, রেস্তোরাঁ, পানশালা, কর্পোরেট অফিস, একাধিক সংস্থা থেকে দুবাইয়ে জোড়া ফ্ল্যাট। চোখ কপালে তোলার মতো সম্পত্তি খতিয়ান সামনে উঠে এসেচিল আগেই। তারপরে রেশন বন্টন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুর রহমানের বাদুড়িয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে দখল করে নেওয়া জমির হদিশ মেলে। বাসিন্দাদের অভিযোগ, বিঘার পর বিঘা জমি হুমকি দিয়ে কম টাকায় লিখিয়ে নিয়েছিলেন ব্যবসায়ী বাকিবুর রহমান। বাসিন্দাদের দাবি ছিল, প্রতিশ্রুতি দিয়েছিলেন, চালকল হলে মিলবে চাকরি। তাও মেলেনি। ঠিক একইরকম চাকরি-প্রতিশ্রতির খোঁজ মিলল আমডাঙায় সম্পত্তি উদ্ধারের পরও। 

রেশন দুর্নীতিতে বাকিবুর রহমানের মতো, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে, ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ মিলেছিল। ব্যান্ডেলে বাংলো, বলাগড়ে ধাবা, হোম স্টে, গেস্ট হাউসের সামনে বাঁধানো গঙ্গার পাড়। পুরশুড়া, জামালপুরে বেনামে বালি খাদানের খোঁজ মিলেছিল। 

রেশন দুর্নীতিতে ভুরি ভুরি সম্পত্তির হদিশ মিলছে মন্ত্রী-ঘনিষ্ঠ বাকিবুরের। কিন্তু প্রশ্ন হল, কার ছত্রছায়ায় এই বিপুল সম্পত্তির মালিক হলেন বাকিবুর ? নেপথ্যে কে ? উত্তর মিলবে ? নাকি তা থেকে যাবে অজানাই, সেটাই দেখার। 

এদিকে, ED-র নজরে রয়েছে, ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের ৩টি বন্ধ হয়ে যাওয়া কোম্পানিও। ইউনিকন কমোডিল প্রাইভেট লিমিটেড। গুডলাইফ ডিলার্স প্রাইভেট লিমিটেড। এভারনিউ কমোসেলস প্রাইভেট লিমিটেড। এই তিন সংস্থারই প্রথম ডিরেক্টর ছিলেন বাকিবুর রহমান। দ্বিতীয় ডিরেক্টর ছিলেন তাঁর আত্মীয় শাহিদুল রহমান। ED সূত্রে দাবি করা হচ্ছে, ২০০৯ সালের ৩১ জুলাই চালু হয়েছিল সংস্থাগুলি। আর ৩১ মার্চ, ২০১৯-এ একই দিনে বন্ধ হয়ে যায়। শেষবার AGM হয়েছিল ২০১৮ সালে। উল্লেখযোগ্য বিষয় হল, তিনটি সংস্থারই ঠিকানা ছিল এক। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। সূত্রের খবর, সংস্থাগুলিকে যে ভুয়ো, তা এই ঠিকানা জানার পরই কার্যত নিশ্চিত হয়ে গেছে কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ুন- কোটি কোটি কালো টাকা সাদা করার ৩ কোম্পানিরই মালিক জ্যোতিপ্রিয়, চাঞ্চল্যকর দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget