এক্সপ্লোর

Soham Chakraborty Slap:'তদন্ত চালিয়ে যাবে বিধাননগরের গোয়েন্দা বিভাগ', রেস্তোরাঁ মালিককে মারধরের মামলায় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court:নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বললেন, 'তদন্ত চালিয়ে যাবে বিধাননগরের গোয়েন্দা বিভাগ।

সৌভিক মজুমদার, কলকাতা: নিউটাউনের রেস্তোরাঁ মালিককে (Soham Chakraborty Slap Case) মারধরের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) বললেন, 'তদন্ত চালিয়ে যাবে বিধাননগরের গোয়েন্দা বিভাগ। আগামী ৪ জুলাই তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর দিকে। বিচারপতি সিনহা এদিন বলেন, 'মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যথাযথ ভাবে মামলার তথ্যপ্রমাণ সংরক্ষণ করতে হবে।' রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় গতকালই আগাম জামিন নেন সোহম। বারাসাত আদালত থেকে আগাম জামিন নেন তৃণমূল বিধায়ক। 

বিশদ...
পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এই ঘটনার গুরুত্ব বুঝে, তার তদন্তভার থানার হাত থেকে নিয়ে বিধাননগরের গোয়েন্দাবিভাগের হাতে তুলে দেওয়া হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে এই মামলার তদন্ত হচ্ছে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, সেই তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে। আগামী ৪ জুলাই তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। তা ছাড়া মামলাকারী অর্থাৎ রেস্তোরাঁ মালিক এবং তাঁর পরিবারের নিরাপত্তাও সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয় এদিন। পাশাপাশি, এই মামলার তদন্তে এখনও পর্যন্ত যে তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছে, তা যথাযথ ভাবে সংরক্ষণ করতে হবে বলেও নির্দেশ দেন বিচারপতি সিনহা। 
এই মামলায় পুলিশি নিষ্ক্রিয়তা এবং কিছু ক্ষেত্রে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ রয়েছে। অতিসক্রিয়তার অভিযোগ এনে দবি করা হয়েছে যে রেস্তোরাঁর ম্যানেজার ও কর্মীদের তাঁদের গাড়িতে করে তুলে নিয়ে গিয়েছিলেন পুলিশকর্মীরা। শুধু তাই নয়। কী মর্মে অভিযোগ লেখানো হবে, সেটি নিয়েও জোর দেওয়া হচ্ছিল বসে দাবি। গোটা ঘটনায় রাস্তায় যানজট তৈরি হয়ে গিয়েছিল। ফলে রেস্তোরাঁ মালিক এবং কর্মীদের পক্ষে তাঁদের গাড়ি বের করা সম্ভব হচ্ছিল না। তাই পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাঁদের গাড়িতে করে থানায় গিয়ে অভিযোগ দায়ের করুন। কিন্তু পুলিশের দাবি, থানায় গিয়ে রেস্তোরাঁ মালিক-কর্মীরা জানান, তাঁরা নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটিয়ে নিতে চাইছেন। তবে পরদিনই ফের তাঁরা এফআইআর দায়ের করতে যান। তখনই এই এফআইআর দায়ের করা হয়। পুলিশের বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, সমস্ত অভিযোগই খারিজ করেছে পুলিশ। বরং তাদের বক্তব্য, তারা ঘটনার সঙ্গে সঙ্গে এফআইআর দায়েরের পরামর্শ দিয়েছিলেন রেস্তোরাঁর মালিককে। কিন্তু সেই মুহূর্তে পরামর্শ নেননি মালিক বা ম্যানেজার কেউই, জানাচ্ছে পুলিশ। এমনকি, যে মেডিক্যাল পরীক্ষাও হয়েছে পরে। ফলে তার আঘাতের তীব্রতা-অভিঘাত নিয়েও আলোচনার পরিসর থাকছে, কোর্টে জানিয়েছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন:ভোর রাতে ঘুম থেকে উঠে বৃদ্ধা দেখলেন, ঘরে বসে ৪ যুবক, মাথায় লাগানো স্পট লাইট..

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget