এক্সপ্লোর

TMC Janagarjan Sabha: তৃণমূলের জনগর্জন, কোন পথে ট্রাফিক? কোন রাস্তায় কম থাকবে যানজট?

TMC Sunday Rally: লোকসভার আগে ব্রিগেডে এই সভা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা কর্মী-সমর্থকদের মধ্যে

কলকাতা:  রাত পোহালেই তৃণমূলের- (TMC) 'জনগর্জন' (Janagarjan) সভা। লোকসভার আগে ব্রিগেডে এই সভা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা কর্মী-সমর্থকদের মধ্যে। তৃণমূলের রবিবাসরীয় ব্রিগেডের দিন রাস্তাঘাট সচল রাখতে একাধিক পদক্ষেপ করেছে পুলিশ। লালবাজার সূত্রের খবর, কলকাতার বিভিন্ন এলাকাকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। 

প্রতিটি সেক্টরে লালবাজারের সিনিয়র অফিসাররা দায়িত্বে থাকবেন। লালবাজার সূত্রের খবর, সমাবেশের সময় মাত্রাতিরিক্ত ভিড় হলে, ব্রিগেডে সংলগ্ন ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজন হলে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে স্ট্র্যান্ড রোড এবং জওহরলাল নেহরু রোড দিয়ে। 

ব্রিগেডমুখী মিছিল যে পথে যাবে, তাও নির্দিষ্ট করা হয়েছে। শিয়ালদা থেকে আসা মিছিল এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা হয়ে পৌঁছবে ব্রিগেডে। হাওড়া স্টেশন থেকে আসা মিছিল হাওড়া ব্রিজ পেরিয়ে, ব্রেবোর্ন রোড হয়ে এগোবে ব্রিগেডের দিকে। 

দক্ষিণ কলকাতার রাসবিহারী ও হাজরা থেকে বেরনো মিছিল আশুতোষ মুখার্জি রোড হয়ে ব্রিগেডের পথে যাবে। হাওড়া এবং বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মীরা, দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে, খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ হয়ে ব্রিগেডের পথে যাবেন।                                   

ব্রিগেডের দিন প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রণ হবে মূলত- ক্যাসুরিনা অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, স্ট্র্যান্ড রোড 

আরও পড়ুন, সমাবেশ মঞ্চের সঙ্গে যুক্ত হচ্ছে র‌্যাম্প, ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতি

রবিবার যে পথে ব্রিগেডে: 

শিয়ালদা - এস এন ব্যানার্জি রোড - ধর্মতলা - ব্রিগেড

হাওড়া স্টেশন - হাওড়া ব্রিজ - ব্রেবোর্ন রোড - ব্রিগেড 

রাসবিহারী - হাজরা - আশুতোষ মুখার্জি রোড - ব্রিগেড

দ্বিতীয় হুগলি সেতু -- খিদিরপুর রোড -- ক্যাসুরিনা অ্যাভিনিউ -- ব্রিগেড

দূরের জেলাগুলি থেকে ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছে তৃণমূল কর্মী-সমর্থকরা। নিউটাউন, গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁদেতাঁ র থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, রবিবার ভোর থেকেই শহরতলী ও কলকাতার আশেপাশের জেলা থেকে একের পর এক মিছিল ও গাড়ি ব্রিগেডমুখী হবে। ছুটির দিন হলেও, রেকর্ড জমায়েতের জন্য শহরে যানজট হবেই ধরে নিয়ে তা যাতে দ্রুত সামলানো যায়, তার জন্য সচেষ্ট হল কলকাতা পুলিশ।                                                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget