এক্সপ্লোর

West Burdwan: কাঁকসায় বন্ধ হয়ে গেল পানীয় জল প্রকল্পের কাজ, তুঙ্গে রাজনৈতিক তরজা

Drinking Water Project: বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কাজ বন্ধ করা হয়। যদিও, তৃণমূলের দাবি, ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: এলাকাবাসীর বাধায়, বন্ধ হয়ে গেল পানীয় জল প্রকল্পের কাজ। পশ্চিম বর্ধমানের কাঁকসায় এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কাজ বন্ধ করা হয়। যদিও, তৃণমূলের দাবি, ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি।

ভূগর্ভ থেকে জল তুলে, পাইপলাইনে করে, পাশের পঞ্চায়েত এলাকায় নিয়ে যাওয়ার কাজ চলছিল। আচমকাই, এলাকাবাসীর বিক্ষোভে, পশ্চিম বর্ধমানের কাঁকসায় বন্ধ হয়ে গেল সরকারি কাজ। কাঁকসার আকন্দারা এলাকার বাসিন্দাদের দাবি, সারা বছরই তাঁরা জলকষ্টে ভোগেন। সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত, তাঁদের এলাকা থেকে অন্য জায়গায় জল পাঠাতে দেওয়া হবে না।

আরও পড়ুন: Hooghly: রাতের অন্ধকারে পুকুর ভরাট, বৈদ্যবাটি পুরসভা উদ্যোগে বন্ধ হল কাজ

কাঁকসার বাসিন্দা বাদুলি বাউড়ি বলেন, বলছিল সাপ্লাই করব বাইরে, বাইরে সাপ্লাই করলে আমরা কী খাব, তার জন্য আমরা জড়ো হয়ে বলি সাপ্লাই করতে দেব না।  জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ বন্ধ করে দেওয়ার ঘটনায়, শুরু হয়েছে তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণে, বন্ধ করে দেওয়া হয় কাজ। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। বিজেপির জেলা সম্পাদক, অভিজিৎ দত্ত বলেন, বাধা দেওয়ার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পানাগড়ে কারখানার মালিকরা তৃণমূলের কোন্দলে মার খেয়েছে, এর নেপথ্যে রয়েছে কাটমানি, তোলবাজি।

কাঁকসার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন, এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, মানুষকে বোঝাব জল তুললে এখানকার মানুষের অসুবিধা হবে না। যদিও প্রশাসনের দাবি, সমস্যা দ্রুত মিটে যাবে। কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য বলেন, গ্রামবাসীদের সঙ্গে বসে সমাধানের জায়গায় এসেছি, যারা বাধা দিয়েছে তারা হয়তো জানেন না ঠিকমতো, তাদের সমস্যা সমাধান করা হবে। পাইপলাইনের কাজে কাঁকসার আকন্দারারা বাসিন্দারা বাধা দেওয়ায়, সমস্যায় পড়েছেন ফরিদপুরের বাসিন্দারা। সেখানে কবে পানীয় জল পৌঁছবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকার চোরাই কাঠ! কীভাবে জঙ্গলে ঢুকছে চোরাশিকারিরা? বন-সুরক্ষায় প্রশ্নে পরিকাঠামো

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pabitra Kar, Nandigram: শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
RG Kar case : R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
Howrah Station: পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার
পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget