এক্সপ্লোর

CISF Constable Recruitment 2025: ক্লাস টেন পাশ করলেই মিলবে কেন্দ্রীয় সরকারের এই চাকরি, শূন্যপদ হাজারের বেশি

Job News: সিআইএসএফ- এ কনস্টেবল নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ১১৬১টি।

CISF Constable Recruitment 2025: সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। আজ অর্থাৎ ৫ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in - এখানে গিয়ে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন যোগ্য ও আগ্রহী প্রার্থীরা। মোট শূন্যপদের সংখ্যা ১১৬১টি।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা 

আবেদনকারীদের ম্যাট্রিক পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। একটি স্বীকৃত এবং অনুমোদনপ্রাপ্ত বোর্ড থেকে দশম শ্রেণি কিংবা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে আবেদন করার যে শেষদিন রয়েছে, সেই দিন বা তার আগে আবেদনকারীদের ম্যাট্রিক পাশ করে যেতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের প্রাধান্য দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে, ১ অগস্ট ২০২৫ অনুসারে। আবেদনকারীদের জন্ম ২ অগস্ট, ২০০২ এর আগে কিংবা ১ অগস্ট ২০০৭- এর পরে হওয়া চলবে না। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের কত দিতে হবে 

অসংরক্ষিত শ্রেণি, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অনলাইনে জমা দিতে হবে টাকা। অন্যদিকে মহিলা আবেদনকারী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে কীভাবে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে 

তিনটি পর্যায়ে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে আবেদনকারীদের মধ্যে থেকে। 

১। ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট/ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্টেশন এবং ট্রেড টেস্ট 

২। ওএমআর বেসড/সিবিটি - কম্পিউটার বেসড টেস্ট (লিখিত পরীক্ষা হবে হিন্দি এবং ইংরেজি, এই দুই ভাষায়) 

৩। ডিটেল মেডিক্যাল এক্সামিনেশন 

কীভাবে আবেদন করবেন দেখে নিন 

প্রথমে সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in - এ যেতে হবে। হোম পেজে থাকবে CISF Constable Recruitment 2025 লিঙ্ক। সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে। এরপর লগ-ইন করা যাবে অ্যাকাউন্টে। এবার ভালভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। এরপর সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। জমা দেওয়ার আগে ভালভাবে দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম। সবশেষে পাবেন একটা কনফার্মেশন পেজ। সেটার প্রিন্ট আউট রেখে দিন আপনার কাছে। ভবিষ্যতে কাজে লাগতে পারে। 

আরও পড়ুন- স্নাতক ডিগ্রি থাকলেই এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পাবেন ট্রেনিং, মাসে মাসে মিলবে বৃত্তিও 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Success Story: ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের
ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের
Railway Recruitment 2026 : দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
Khadi Industry Jobs : পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget