এক্সপ্লোর

Mizoram Cvoter Exit Poll: ৪০টি আসনের মধ্যে কার ঝুলিতে কটা? সম্ভাবনা কী? একনজরে সি ভোটার এক্সিট পোল

ABP Cvoter Exit Poll: ৫ রাজ্যে বিধানসভা ভোট। মিজোরামে জয়ের হাসি কে হাসবে? কোন দিকে সম্ভাবনা? কী বলল এবিপি সি-ভোটারের বুথফেরত সমীক্ষা?

নয়াদিল্লি: তেলেঙ্গানার ভোট দিয়ে শেষ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা ভোটের দিকে নজর ছিল সবারই। স্পষ্টতই, ফল কী হবে সেদিকেও তাকিয়ে গোটা দেশ। আগামী ৩ ডিসেম্বর ফল ঘোষণা। শেষ হাসি কে হাসবে সবার নজর সেদিকেই। তবে তার আগে আজ, বৃহস্পতিবার বুথফেরত সমীক্ষার (ABP C Voter Exit Poll 2023) ফলাফল।

কী বলছে এবিপি সি ভোটার এক্সিট পোল? 

যে পাঁচ রাজ্যে নির্বাচন হয়েছে তার মধ্যে রয়েছে মিজোরাম। উত্তর-পূর্বের মিজোরামে বিজেপির অস্তিত্ব কার্যত নেই। এখানে লড়াই MNF এবং কংগ্রেসের মধ্য়ে। এবারের বিধানসভা ভোটে মিজোরামে বাজিমাত করবে কোন দল? সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, এবারও পাল্লা ভারী MNF-এরই। সমীক্ষা বলছে, মিজোরামে এবার MNF 15 থেকে 21টি পেতে পারে। জোরাম পিপলস্ মুভমেন্ট বা ZPM পেতে পারে 12 থেকে 18টি আসন। কংগ্রেস পেতে পারে 2 থেকে 8টি আসন। অন্য়ান্য় দলের ঝুলিতে সর্বোচ্চ 5টি আসন যেতে পারে।  সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, মিজোরামে MNF 32%, ZPM 29%, কংগ্রেস 25% আর অন্য়ান্য় দল 14% ভোট পেতে পারে।

মিজোরামে ৪০ আসনের বিধানসভায় প্রার্থীর সংখ্যা ১৭৪। ভোটার সংখ্যা ৮ লক্ষ ৫১ হাজার ৮৯৫। এবারের নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বাধীন মিজো ন্যাশনাল ফ্রন্টকে। একদিকে ছটি দলের জোট 'জোরাম পিপলস মুভমেন্ট', অন্য দিকে কংগ্রেস। মিজোরামের নির্বাচনে আঞ্চলিক দলগুলির গুরুত্ব অনস্বীকার্য। ২০১৮ সালের নির্বাচনে বিজেপি-র জোটশরিক এমএনএফ ৪০টির মধ্যে ২৬টি আসনে জয় পেয়েছিল। বিজেপির ভাগ্যে জুটেছিল ১টি আসন। এবার সেই সমীকরণ বদলাতে চাইবে গেরুয়া শিবির। অন্য দিকে কংগ্রেসও ক্ষমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করবে। শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখবেন মিজোরামের মানুষ? বলবে সময়। 

ভোট বিশেষজ্ঞদের মতে, এই সমীক্ষা থেকে ৩ ডিসেম্বর কী হতে চলেছে, তার একটা পূর্বাভাস পাওয়া যেতে পারে। তবে একথাও সত্যি যে সব সময় বুথফেরত সমীক্ষার ফলাফল মেলে না। এমনকি সমীক্ষার পূর্বাভাস পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে, এমন প্রমাণও অতীত ঘাঁটলে মিলবে। কাজেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজোরামে বাস্তবে কী হল, সে জন্য ৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে তার আগে, আজকের এবিপি-সি ভোটারের বুথফেরত সমীক্ষা থেকে ৩ ডিসেম্বরের ছবিটা আন্দাজ করে নেওয়ার চেষ্টা করবেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget