এক্সপ্লোর

Fact Check: কংগ্রেসের প্রশংসা RSS প্রধানের ? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা কী ?

RSS Chief Mohan Bhagwat : গত ২২ মে এক ফেসবুক ব্যবহারকারী আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি ভিডিও শেয়ার করেছেন।

নয়াদিল্লি : দেশের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের (Congress) অবদানের প্রশংসা করছেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat)। সম্প্রতি এমনই একটি ভিডিও শেয়ার করেছেন একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। তাতে তাঁরা দাবি করেছেন, সম্প্রতি এই প্রশংসা করেছেন আরএসএস প্রধান। কিন্তু, পিটিআইয়ের অনুসন্ধানে (Fact Check) উঠে এসেছে, সোশ্যাল মিডিয়া পোস্টে শেয়ার করা এই ভিডিও ক্লিপটি ২০১৮ সালের একটি পুরনো ভিডিওয়র অংশ। ২০১৮-য় আরএসএস প্রধানের বক্তব্যের ছোট একটু অংশ সম্প্রতি শেয়ার করা হয়েছে।

ভিডিওয় কী দাবি ?

গত ২২ মে এক ফেসবুক ব্যবহারকারী আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে তাঁকে ভারতের স্বাধীনতা আন্দোলনের পিছনে কংগ্রেসের অবদানের প্রশংসা করতে শোনা গেছে। পোস্টের ক্যাপশনে লেখা, 'কংগ্রেসের প্রশংসা মোহন ভাগবতের' (“Mohan Bhagwat Praises Congress party”)।

এখানে লিঙ্কটি দেখুন

অনুসন্ধান- 

এনিয়ে অনুসন্ধানে নেমে, পিটিআই ডেস্ক InVid Tool Search-এর মাধ্যমে ভিডিওটি চালায়। তাতে একাধিক Keyframe পাওয়া যায়। এর মধ্যে একটি Keyframe Google Lens-এর মাধ্যমে চালিয়ে ডেস্ক দেখে, একাধিক পোস্টে ওই ভিডিওটি রয়েছে। যেখানে একই দাবিও জানানো হয়েছে। 

এখানে দেখা যাবে একটি পোস্ট

আরও অনুসন্ধান চালিয়ে দেখা যায়, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেছে The Indian Express। সেই পোস্টের ক্যাপশনে লেখা, “RSS chief Mohan Bhagwat said that Congress' ideology played an instrumental role in bringing the people of this country on the path to freedom.”

এখানে লিঙ্ক দেখুন

ডেস্ক দেখে, এটা সেই একই ভিডিও যেটা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এরপর একটি গুগলে কাস্টমাইজড কিওয়ার্ড সার্চ (Keyword Search) চালানো হয়। তাতে দেখা যায়, ২০১৮ সালে ৮ সেপ্টেম্বর NDTV অফিসিয়াল চ্যানেলও একটি ইউটিউব ভিডিও আপলোড করেছে।

এখানে দেখা যাবে ভিডিও লিঙ্ক

অর্থাৎ, ২০১৮ সালের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে বিভ্রান্তকর এক দাবি দিয়ে।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে PTI এবং শক্তি কালেক্টিভের (Fact Check : PTI Fact Check: Six-year-old video of Mohan Bhagwat praising Congress shared as recent on social media with misleading claim) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget