এক্সপ্লোর

Elon Musk Congratulates ISRO, India: ফের সাফল্য ইসরোর, অভিনন্দন জানালেন এলন মাস্ক

Elon Musk, CEO of US automaker Tesla, has congratulated ISRO. | ‘গগনযান’ অভিযানের প্রস্তুতির অঙ্গ হিসেবে তৃতীয়বার সফলভাবে লিকুইড প্রপেল্যান্ট ইঞ্জিনের দীর্ঘমেয়াদী থার্মাল টেস্ট করল ইসরো।

বেঙ্গালুরু: ‘গগনযান’ অভিযানের প্রস্তুতির অঙ্গ হিসেবে গতকাল সফলভাবে তৃতীয়বার লিকুইড প্রপেল্যান্ট ইঞ্জিনের দীর্ঘমেয়াদী থার্মাল টেস্ট করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ট্যুইট করে ইসরোর পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ইসরোর এই ট্যুইট দেখে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। তিনি লিখেছেন, ‘অভিনন্দন’। এরপর তিনি ভারতের পতাকার ছবি দেন।

‘গগনযান’-এর মাধ্যমে প্রথমবার মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে ইসরো। সেই কারণেই এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে রাকেশ শর্মা, কল্পনা চাওলা, সুনীতা উইলিয়ামসের মতো ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতরা মহাকাশে গিয়েছেন, কিন্তু কোনও অভিযানই ইসরোর ছিল না। এবারই প্রথম এই অভিযানের পরিকল্পনা করেছে ইসরো। ‘গগনযান’-এর প্রস্তুতি ভালভাবেই চলছে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, জিএসএলভি এম কে ৩ যানের এল১১০ লিকুইড স্টেজের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। গগনযান অভিযানের প্রস্তুতির ক্ষেত্রে এই পরীক্ষা জরুরি ও গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে ইসরো প্রপালসন কমপ্লেক্সে ২৪০ সেকেন্ডের জন্য ইঞ্জিন চালু করা হয়। ইঞ্জিনে কোনও ত্রুটি ধরা পড়েনি। পরীক্ষা সফল হয়েছে।

মহাকাশ মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, এ বছরের ডিসেম্বরে প্রথমবার মহাকাশে মানবহীন যান পাঠানোর পরিকল্পনা রয়েছে। তারপর ২০২২-২৩-এ দ্বিতীয়বার মহাকাশে মানবহীন যান পাঠাবে ইসরো। এই দু’টি অভিযান সফল হলে তারপর মহাকাশচারী পাঠানো হবে। 

এর আগে গত বছর ইসরো চেয়ারম্যান কে শিবন ইঙ্গিত দেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২-এর অগাস্টে ‘গগনযান’ অভিযানের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। যদিও করোনা সংক্রমণের জেরে সামান্য পরিবর্তনও হতে পারে এই সময়সীমায়। ২০২২-এ গগনযান মিশন তিনজন মহাকাশচারীকে মহাশূন্যে পাঠানোর পরিকল্পনা করেছে। পাঁচ থেকে সাতদিন মহাকাশে কাটাবেন তাঁরা। এ জন্য ভারতীয় বায়ুসেনার ৪ সদস্যকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের প্রশিক্ষণও চলছে পুরোদমে। হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড ও ডিআরডিও প্রযুক্তিগত সহায়তা দিয়ে সাহায্য করছে ইসরো-কে। ডিআরডিও মহাকাশে নিয়ে যাওয়ার মত খাবারদাবার, ক্রুদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যবস্থা এবং অন্যান্য বিষয়ে খেয়াল রাখছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget