এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ১২ অক্টোবর থেকে তিনদিনের বিশ্ব বিনিয়োগ সম্মেলন বসছে শ্রীনগরে

নবীন চৌধুরি জানান, প্রস্তাবিত বিনিয়োগ সম্মেলনের জাতীয় পার্টনার হবে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই)। গোটা সম্মেলনের আয়োজন, পরিচালনার জন্য সিআইআই এবং জম্মু ও কাশ্মীর ট্রেড প্রোমোশন কাউন্সিল একটি মউ বা বোঝাপড়া চুক্তিতে সই করেছে বলেও জানান তিনি।

জম্মু: ১২ অক্টোবর থেকে শ্রীনগরে বসছে তিনদিনের বিশ্ব বিনিয়োগ সম্মেলন। জম্মু ও কাশ্মীরে শিল্প গড়ার লক্ষ্যে বিনিয়োগ টানতে এই প্রয়াস নিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি (শিল্প) নবীন চৌধুরি এহেন সম্মেলন জম্মু ও কাশ্মীরের শক্তি, ব্যবসার কৌশল, ক্ষমতা, সম্ভাবনা তুলে ধরার সুযোগ এনে দেবে বলে অভিমত জানিয়েছেন। রাজ্যের বাইরে শিল্পপতিদের, বণিক মহলের মনে সন্ত্রাস-কবলিত জম্মু ও কাশ্মীর সম্পর্কে যে ভীতি, সংশয় আছে, এই বিনিয়োগ সম্মেলন তা কাটাতে সাহায্য করবে বলেও দাবি করেছেন তিনি। এক সপ্তাহ আগেই জম্মু ও কাশ্মীরকে ভারতের মূলস্রোতে ফেরানোর লক্ষ্য সামনে রেখে সংবিধানের ৩৭০ ধারা রদ করে কেন্দ্রের এনডিএ সরকার, যাতে ওই রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। কেন্দ্রের বক্তব্য, ওই ধারাই ছিল জম্মু ও কাশ্মীরকে বাকি ভারতের সঙ্গে সামিল করার পথে অন্তরায়। ৩৭০ অনুচ্ছেদ রাজ্যের শিল্পবিকাশ, সামগ্রিক উন্নয়নের পথে বাধা ছিল বলেও সওয়াল করে মোদি সরকার। নবীন চৌধুরি জানান, প্রস্তাবিত বিনিয়োগ সম্মেলনের জাতীয় পার্টনার হবে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই)। গোটা সম্মেলনের আয়োজন, পরিচালনার জন্য সিআইআই এবং জম্মু ও কাশ্মীর ট্রেড প্রোমোশন কাউন্সিল একটি মউ বা বোঝাপড়া চুক্তিতে সই করেছে বলেও জানান তিনি। বলেন, সম্মেলনে সরকারের শিল্পবান্ধব নীতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে শিল্প ও বাণিজ্য সংস্থাগুলি। রাজ্যের পরিকাঠামো, প্রাকৃতিক সম্পদ, কাঁচামাল, দক্ষ ও অদক্ষ মানবশক্তি সম্পর্কে তারা অবহিত হতে পারবে, জানতে পারবে কোথায় কোথায় ব্যবসা করার সুযোগ, সম্ভাবনা আছে রাজ্যে। রাজ্যের সঙ্গে ব্যবসায়ী সম্প্রদায় ও স্থানীয়, বাইরের শিল্প মহলের মধ্যে যোগাযোগ গড়ে ওঠার সুযোগ আসবে সম্মেলনে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে সই করেছেন ইতিমধ্যে, যার ফলে ৩১ অক্টোবর থেকে গোটা রাজ্য ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হবে। একটি হবে জম্মু ও কাশ্মীর, আরেকটি লাদাখ। বিলটি সংসদে দুই কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিও পায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget