এক্সপ্লোর

মোদিজিই ঠিক, দেশব্যাপী এনসিআর নিয়ে কোনও আলোচনাই হয়নি: অমিত শাহ

শাহ বলেন, এনপিআর-এর মাধ্যমে পাওয়া তথ্যকে কোনও অবস্থাতেই এনআরসি-তে ব্যবহার করা হবে না।

নয়াদিল্লি: ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) নিয়ে যাবতীয় ধন্দের অবসান ঘটাতে এবার মাঠে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বাভারতীয় সভাপতি অমিত শাহ। এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়ে দেন, এনপিআর ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) মধ্যে কোনও সম্পর্ক নেই। শাহ বলেন, এনপিআর-এর মাধ্যমে পাওয়া তথ্যকে কোনও অবস্থাতেই এনআরসি-তে ব্যবহার করা হবে না। কারণ, তা ভিন্ন প্রক্রিয়ায় তৈরি। তিনি এ-ও জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা এনআরসি নিয়ে কোনও আলোচনাই করেনি। এনআরসি কার্যকর করা নিয়ে সম্প্রতি অমিত শাহের মন্তব্যে জোর বিতর্ক হয়। তাঁর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের মধ্যে যে পরস্পর-বিরোধী, তা হাতিয়ার করে কেন্দ্র তথা বিজেপিকে তীব্র আক্রমণ করে বিরোধীরা। এদিন সেই বিতর্কের অবসান ঘটান অমিত। বলেন, মোদিজিই ঠিক। এনআরসি নিয়ে মন্ত্রিসভা বা সংসদ--কোথাও কোনও আলোচনাই হয়নি। তাই এই নিয়ে বিতর্কের কোনও জায়গা নেই।

এদিনই, ২০২১ জনগণনা ও এনপিআর-কে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অমিত জানান, সেনসাস বা জনগণনা প্রতি ১০ বছর অন্তর হয়ে থাকে। অন্যদিকে, এনপিআর শুরু হয়েছে ইউপিএ সরকারের আমলে। বর্তমান সরকার তা শুধু এগিয়ে নিয়ে যাচ্ছে। অমিত শাহ বলেন, এনপিআর হল জনসংখ্যার পঞ্জি। অন্যদিকে, এনআরসি হল নাগরিক পঞ্জি। দুটির মধ্যে কোনও সম্পর্ক নেই। দুটোর প্রক্রিয়াও আলাদা।

অমিত বলেন, দেশে কত মানুষ বসবাস করছেন, তা এনপিআর-এর আওতাভুক্ত। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই এনপিআর-এর ওপর ভিত্তি করেই বিভিন্ন প্রকল্প রূপায়িত হয়ে থাকে। পশ্চিমবঙ্গ ও কেরল -- এই দুই রাজ্য জানিয়ে দিয়েছে, তারা এনপিআর-এ সামিল হবে না। এপ্রসঙ্গে শাহ বলেন, এই প্রক্রিয়া নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। কারণ, তা নাগরিকদের কল্যাণের জন্যই করা।

এদিন শাহ পরিষ্কার জানিয়ে দেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও ব্যক্তি নাগরিকত্ব খোয়াবেন না। তিনি বলেন, বিষয়টি বুঝতে হয়ত একটু ভুল হয়েছে। হয়ত বোঝাতে কিছু গাফিলতি ছিল। তবে, আমি সংসদেও বলেছি, এখানেও বলছি-- কোনও সংখ্যালঘু মানুষ তাঁর নাগরিকত্ব হারাবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget