এক্সপ্লোর

Bangladesh on Lockdown : রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে সংক্রমণ, লকডাউন জারি করল বাংলাদেশ

বাংলাদেশে কোভিডের দাপট বাড়তেই এবার রোহিঙ্গা মুসলিমদের ক্যাম্পে লকডাউন জারি করল ঢাকা। আগামী ২৭মে পর্যন্ত এক সপ্তাহের নিষেধাজ্ঞার কড়াকাড়ি জারি হয়েছে ভিড়ে ঠাসা রিফিউজি ক্যাম্পে।

ঢাকা : বাংলাদেশে কোভিডের দাপট বাড়তেই এবার রোহিঙ্গা মুসলিমদের ক্যাম্পে লকডাউন জারি করল ঢাকা। আগামী ২৭মে পর্যন্ত এক সপ্তাহের নিষেধাজ্ঞার কড়াকাড়ি জারি হয়েছে ভিড়ে ঠাসা উদ্বাস্তু ক্যাম্পে।

বাংলাদেশের কোভিড আক্রান্তের পরিসংখ্যান বলছে, কক্সবাজারের রোহিঙ্গা মুসলিম ক্যাম্পে ইতিমধ্যেই ৮৬৩জন সংক্রমিত হয়েছে। যাদের মধ্যে মারা গিয়েছে ১৩ জন। বুদ্ধিস্ট মায়ানমার থেকে বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় নেয় রোহিঙ্গা মুসলিমরা। কক্সবাজার জেলা শিবিরে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলিম রয়েছে। গত বছর মার্চে প্রথম করোনা আক্রান্তের খবর পায় বাংলাদেশ। তার প্রায় ২মাস পরে করোনা ভাইরাস ধরা পড়ে রোহিঙ্গা মুসলিমদের ক্যাম্পে।

এ প্রসঙ্গে জেলার স্বাস্থ্য পরিষেবার প্রধান মাহবুবুর রহমান জানান, গত কয়েকদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে ৪৫জন করে কোভিডে আক্রান্ত হচ্ছে। যা নিয়ে উদ্বেগ বেড়েছে জেলা প্রশাসনের। কোনওভাবেই রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে না যায়, সে বিষয়ে প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে। কোভিডের চেইন ব্রেক করতে এলাকায় দোকান-বাজার ছাড়াও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশের কোভিড ট্যালি বলছে, গত বছর থেকে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে ৭৮৫,১৯৮ জন। কোভিডে প্রাণ হারিয়েছে ১২,২৮৪ জন। চলতি বছর করোনার বেলাগাম পরিস্থিতি দেখে লকডাউনের পথে হাঁটে বাংলাদেশের হাসিনা সরকার। এপ্রিল থেকেই দেশে চালু হয় লকডাউন। অফিস, দোকান বাজারের সঙ্গে বন্ধ করে দেওয়া হয় যানচলাচল। কেবল অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ও মেডিক্যাল সংক্রান্ত সার্ভিস চালু রাখা হয়। যদিও গত ১৪মে মুসলিমদের উৎসব ইদ-উল-ফিতর উপলক্ষে ছাড় দেওয়া হয় লকডাউনে। দোকানপাটের সঙ্গে খুলে দেওয়া হয় যান চলাচল ব্যবস্থা।

সম্প্রতি ভারত থেকে ভ্যাকসিন যাওয়া নিয়ে সংশয় তৈরি হওয়ায় চিনের কোভিড টিকাকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ। দেশে যাতে ভ্যাকসিনের অভাব না দেখা যায়, তারজন্য বাইরের দেশগুলির সঙ্গেও কথা বলছে ঢাকা। ইতিমধ্যেই রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন পাওয়ার জন্যও কথা চালাচ্ছে শেখ হাসিনার সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Adjournment of Lok Sabha: প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget