এক্সপ্লোর

Coronavirus: ফের চোখ রাঙাচ্ছে করোনা, এক নজরে চিন সহ বিশ্বে কোন কোন দেশে বাড়ছে সংক্রমণ

Coronavirus Update: চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার জানিয়েছে যে, বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪,২৯২। অন্যদিকে, করোনায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৯৭৪

 

নয়াদিল্লি: চিন সহ বিশ্বের একাধিক দেশে করোনাভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্ত উদ্বেগের ভাঁজ কপালে ফেলেছে। সংক্রমণের গতি রুখতে লোকজনকে করোনা বিধি মেনে চলার আর্জি জানানো হচ্ছে। সম্প্রতি করোনায় মৃতের সংখ্যাতেও বৃদ্ধির খবর সামনে এসেছে। সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী, দীর্ঘদিন পরে চিনে করোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে। চিনে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশেই উদ্বেগ বেড়েছে। উল্লেখ্য, চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসের উপদ্রব। চিনে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে।  ২০২০-র ফেব্রুয়ারির পর পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে মনে করা হচ্ছে। চিনে গত কয়েকদিনের মধ্যেই ৩ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ, ফের দ্রুতগতিতে দেশে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। 

বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ
সারা বিশ্বজুড়ে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে। দৈনিক আক্রান্তর সংখ্যা গড়ে ১২ শতাংশ বেড়ে ১৮ লক্ষে পৌঁছে গিয়েছে। চলতি সপ্তাহে ফ্রান্সে করোনা আক্রান্তর সংখ্যা ৩৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ইতালি ও ব্রিটেনেও আক্রান্তের সংখ্যায় ৪২ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। 

আমেরিকাকেও বিপদের সঙ্কেত

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার জানিয়েছে যে, বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪,২৯২। অন্যদিকে, করোনায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৯৭৪, যাদের চিকিৎসা চলছে। উল্লেখ্য, করোনার সংক্রমণ প্রথম চিনের উহান শহরে সামনে এসেছিল। চিনে এখনও পর্যন্ত করোনায় ৪,৬৩৬ জনের মৃত্যু হয়েছে। আমেরিকায় এখনও অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২ কোটির বেশি। যদিও গত কয়েক সপ্তাহে করোনায় দৈনিক সংক্রমণের রেখচিত্র নিম্নমুখী। যদিও বিপদ এখনও কাটেনি। 

ইউরোপ

ইউরোপের দেশগুলিতে করোনা আক্রান্তর দৈনিক সংখ্যায় বৃদ্ধি দেখা গিয়েছে। গত ১৮ মার্চ জার্মানিতে প্রায় দুই লক্ষ নতুন সংক্রমণ সামনে এসেছে। এখানে মোট অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৩৫ লক্ষ। ইংল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড ও ইতালিতে নতুন করে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি দেখা যাচ্ছে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে করোনার ভ্যারিয়েন্ট ডেল্টাক্রনে আক্রান্তর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টাক্রন সারা বিশ্বে সংক্রমণের নয়া ঢেউ তৈরি করতে পারে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget