এক্সপ্লোর

Rajasthan Full Lockdown Announced: সোমবার থেকে ২ সপ্তাহ পূর্ণ লকডাউন রাজস্থানে

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর একাধিক রাজ্য লকডাউন ও নাইট কার্ফুর পথে হেঁটেছে...

জয়পুর:  ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এবার পূর্ণ লকডাউনের পথে হাঁটল রাজস্থান সরকারও। 

গত কয়েকদিন ধরে রাজস্থানে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার, রাজ্যে সাড়ে ১৭ হাজার মানুষ আক্রান্ত হন। মারা যান ১৬১ জন। এখনও পর্যন্ত রাজস্থানে ৫ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ৭ লক্ষের বেশি। 

এই পরিস্থিতিতে, বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ করোনা-বৈঠকে বসেছিল রাজস্থান ক্যাবিনেট। করোনাকালে ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল ওই বৈঠক। সেখানেই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, লকডাউন কার্যকর হবে আগামী সোমবার, ১০ মে থেকে। চলবে ২৪ মে পর্যন্ত। অর্থাৎ, আগামী ২ সপ্তাহের জন্য রাজস্থানে হচ্ছে টোটাল লকডাউন। 

কী করা যাবে ও কী করা যাবে না--

সরকারি হোক বা বেসরকারি, সব ধরনের যানবাহনের ওপর নিষেধাজ্ঞা। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িতে ছাড়। 

বন্ধ থাকবে সকল ধর্মীয় ও প্রার্থনাস্থল।

এমজিএনরেগার সব কাজ স্থগিত থাকবে।

এক শহর বা গ্রাম থেকে অন্য শহর বা গ্রামে যাতায়াত নিষিদ্ধ।

বাইরে থেকে রাজ্যে প্রবেশ করতে হলে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। অন্যথায়, ১৫ দিনের কোয়ারেন্টিন

শ্রমিকদের যাতে কর্মহীন না হয়ে পড়েন, কারখানায় তাঁদের কাজের অনুমতি থাকবে। নির্মাণস্থল বা কারখানায় যেতে বিশেষ বাসের ব্যবস্থা করা হবে।

পূর্ব ঘোষণামতো, যে দোকানগুলিকে খোলার অনুমতি দেওয়া হয়েছিল, এবারও খোলা থাকতে পারবে সেগুলি। 

বিয়ে হবে। আদালত বা বাড়িতে করতে হবে। থাকতে পারবেন সর্বোচ্চ ১১ জন। বিয়ের কোনও অনুষ্ঠান হবে না।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এর আগে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, কেরল, হরিয়ানা-সহ বেশকিছু রাজ্য লকডাউন ও নাইট কার্ফুর পথে হেঁটেছে।

ভয়ঙ্কর করোনা রুখতে গতকাল লকডাউন জারি করে মধ্যপ্রদেশ। ১৫ মে পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন।

এদিনই ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত কেরলেও সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

করোনা সংক্রমণের-চেন ভাঙতে প্রয়োজনে লকডাউন জারি করা হোক বলে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে গত সপ্তাহে পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালতের বার্তা, লকডাউনে যাতে প্রান্তিক মানুষরা সমস্যায় না পড়ে, সেদিকেও নজর রাখতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget