এক্সপ্লোর

Israel-Palestine War: ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে বন্ধুদেশের পাশে থাকার বার্তা মোদির, ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা

Israel-Palestine Conflict: বেশ কিছু দিন ধরেই একটু একটু করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। শনিবার সকালে তা চরম আকার ধারণ করে।

নয়াদিল্লি: একবছরের বেশি সময় পার হয়ে গেলেও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছেই। সেই আবহেই এবার পশ্চিম এশিয়ায় নতুন করে শুরু হল যুদ্ধ। ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে আসার পর প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। সেই নিয়ে উত্তাল আন্তর্জাতিক রাজনীতিও। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সরাসরি ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। এখনও পর্যন্ত যা খবর মিলেছে, সকাল থেকে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০০-র বেশি। (Israel-Palestine War) হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

বেশ কিছু দিন ধরেই একটু একটু করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। শনিবার সকালে তা চরম আকার ধারণ করে। প্যালেস্তাইনের 'হামাস' সংগঠন গাজা থেকে ইজরায়েলে হামলা চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রথম হামলার ২০ মিনিটের মধ্যেই ঝাঁকে ঝাঁকে, প্রায় ৫০০০ রকেট গিয়ে পড়ে ইজরায়েলে। এর পর পাল্টা আঘাত হানে ইজরায়েলও। প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় তারা। (Israel-Palestine Conflict)

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, ‘ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীর ভাবে উদ্বিগ্ন। নিরীহ মানুষজন এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই কছিন সময়ে ইজরায়েলের পাশে আছি’। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁও ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। 

আরও পড়ুন: Israel-Palestine Conflict: ৭৫ বছর ধরে যুদ্ধ-সংঘর্ষ, হাজার হাজার মানুষের প্রাণহানি, ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের ইতিহাস দীর্ঘ

এই যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে সেখানকারী ভারতীয় দূতাবাস। সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। মেনে চলতে বলা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত বিধি-নিয়ম। দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, 'ইজরায়েলে বর্তমানে যা পরিস্থিতি, ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ যে নিরাপত্তা বিধি জারি করেছেন, মেনে চলুন। অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করবেন না। নিরাপদ আশ্রয়ে থাকুন'। জরুরি পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget