এক্সপ্লোর

Nehru Memorial Renamed: ‘নাম নয়, ওঁর পরিচিতি...,’ নেহরু মেমোরিয়াল মিউজিয়ামের নামবদলে প্রতিক্রিয়া রাহুলের

Rahul Gandhi: নেহরু-গাঁধী পরিবারের সদস্য রাহুল যদিও নেহরু মেমোরিয়াল মিউজিয়ামের নয়া নামকরণ নিয়ে কোনও উষ্মা প্রকাশ করেননি, তবে কংগ্রেসের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।

নয়াদিল্লি: নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নয়া নামকরণ ঘিরে তরজা চরমে। রাজধানীর বুকে, তিন মূর্তি মার্গে অবস্থিত NMML-এর নাম থেকে বাদ দেওয়া হয়েছে 'নেহরু'র উল্লেখ (Nehru Memorial Renamed)। তার পরিবর্তে নয়া নাম রাখা হয়েছে 'প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি'। সেই নিয়ে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন নেহরু-গাঁধী পরিবারের সদস্য, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। জানিয়ে দিলেন, নাম নয়, কাজের জন্যই পরিচিত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru)। 

স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম পাল্টে ফেলা হয়েছে। সেই নিয়ে গত কয়েক দিন ধরেই কটাক্ষ, পাল্টা কটাক্ষের বাণ ছুটে চলেছে। বৃহস্পতিবার সেই নিয়ে রাহুলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। লেহ্-লাদাখ সফর শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কাজের জন্য পরিচিতি নেহরুজির, নামের জন্য নন।"

নেহরু-গাঁধী পরিবারের সদস্য রাহুল যদিও নেহরু মেমোরিয়াল মিউজিয়ামের নয়া নামকরণ নিয়ে কোনও উষ্মা প্রকাশ করেননি, তবে কংগ্রেসের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায়, 'বিশ্বপ্রসিদ্ধ নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম হল প্রাইম মিনিস্টার্স মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। মোদির মনে আতঙ্ক ভর করেছে, হীনম্মন্যতা এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন উনি, বিশেষ করে দেশের প্রথম এবং দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রীকে নিয়ে। একটাই লক্ষ্য ওঁর, নেহরু এবং তাঁর উত্তরাধিকার অস্বীকার, বিকৃত, কলঙ্কিত এবং বদনাম করা। N-এর মুছে P লিখিয়েছেন উনি, এতে ওঁর Pettiness (সঙ্কীর্ণতা) এবং Peeve(অবজ্ঞাভরা আচরণ)ই প্রকাশিত হয়'।

আরও পড়ুন: Master's Course in the US: ভারতীয়দের জন্য বিশেষ সুযোগ, আমেরিকায় ১ বছরের স্নাতকোত্তর ডিগ্রি এবং কাজেরও সুযোগ

শিবসেনা (উদ্ধবপন্থী) নেতা সঞ্জয় রাউতের বক্তব্য, "মহাত্মা গাঁধী, পণ্ডিত নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনায়ক সাভারকরের মতো ইতিহাস রচনার ক্ষমতা নেই ওদের। চাই নাম পাল্টে চলেছে। এ ছাড়া আর কী করতেই পারে ওরা? নাম পাল্টালেও, ইতিহাস পাল্টাতে পারবেন না আপনারা।" আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ বলেন, "মৃত্যুর পর কাউকে অসম্মান করার রেওয়াজ নেই আমাদের সংস্কৃতিতে। এই দেশগঠনে জওহরলাল নেহরুর বিরাট অবদান রয়েছে। ওদের সঙ্কীর্ণ রাজনীতিই প্রতিফলিত হচ্ছে।"

সমালোচনার মুখে পড়ে সাফাইও দিতে শোনা গিয়েছে কেন্দ্রকে। কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভট্টের মতে, নেহরুকে অসম্মান করা হয়নি। নাম পাল্টানোর ফলে প্রত্যেক প্রাক্তন প্রধানমন্ত্রীই সমান সম্মান পাবেন। কিন্তু দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত মিউজিয়ামের নাম পরিবর্তন নিয়ে সব মহল থেকেই প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্র।

পরাধীন ভারতে মধ্য দিল্লির যে ভবনটি ফ্ল্যাগস্টাফ হাউজ নামে পরিচিত ছিল, স্বাধীনতার পর ওই বাড়িটিই হয়ে ওঠে দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর বাসভবন। তাঁর মৃত্যুর পর ওই ভবনটিকে লাইব্রেরি এবং মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর সেটিকে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে সেখানে গড়ে তোলা হয় 'প্রধানমন্ত্রী সংগ্রহালয়', যেখানে ক্রমানুসারে এযাবৎকালীন দেশের সমস্ত প্রধানমন্ত্রীর কৃতিত্ব তুলে ধরার ব্যবস্থা করা হয়। গত বছর সেই মিউজিয়ামের উদ্বোধন হয়। এবার নাম থেকে সরিয়ে দেওয়া হল নেহরুর অস্তিত্ব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget