এক্সপ্লোর

Shehbaz Sharif: ‘যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের’, ভারতকে বার্তা দিতে বললেন পাক প্রধানমন্ত্রী!

India Pakistan Conflict: দুবাইয়ের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন শেহবাজ।

নয়াদিল্লি: অর্থনৈতিক সঙ্কট থেকে খাদ্যসঙ্কট, নানা সমস্যায় জেরবার পাকিস্তান। সেই আবহে ভারতের উদ্দেশে শান্তি এবং সহাবস্থানের বার্তা দিলেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। জানালেন কাশ্মীর (Kashmir Issue) নিয়ে ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনায় আগ্রহী পাকিস্তান (Pakistan PM)। তিন-তিনটি যুদ্ধের পর পড়শি দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কেই ভারত আগ্রহী বলে জানান শেহবাজ। 

ভারতের উদ্দেশে শান্তি এবং সহাবস্থানের বার্তা দিলেন শেহবাজ শরিফ

ছিন্নমূল পরিবারের ছেলে শেহবাজ, আগাগোড়াই ভারতের সঙ্গে পারপস্পরিক সহাবস্থান রেখে চলার পক্ষপাতী ছিলেন। একাধিক বার আকারে-ইঙ্গিতে তা বুঝিয়েও দিয়েছেন।তিনি দায়িত্ব পাওয়ার পর, শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে এ বার আকার-ইঙ্গিতে নয়, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তিন-তিনটি যুদ্ধ থেকে যথেষ্ট শিক্ষা হয়েছে তাঁর দেশের। সংঘাত নয়, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে গঠনাত্মক আলোচনাতেই আগ্রহী তাঁরা।

দুবাইয়ের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন শেহবাজ। তিনি বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বার্তা দিতে চাই আমি যে, চলুন একসঙ্গে আলোচনায় বসি আমরা। কাশ্মীরের মতো জ্বলন্ত সমস্যার সমাধান করতে হলে সুস্থ আলোচনার প্রয়োজন। শান্তিপূর্ণ ভাবে পারস্পরিক সহাবস্থান বজায় রাখব, নাকি পরস্পরের সঙ্গে ঝামেলা করে সময় এবং সম্পদ নষ্ট করে যাব, তা আমাদেরই ঠিক করতে হবে।’’

আরও পড়ুন:  MG Mifa 9 E-MPV: এই এমপিভি বড় বাজি হতে পারে এমজির, কী বৈশিষ্ট্য আছে গাড়িতে ?

দুই দেশের সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে শেহবাজকে আরও বলতে শোনা যায়, ‘‘ভারতের সঙগে তিনটি যুদ্ধ লড়েছি আমরা। তাতে দুর্ভাগ্যই নেমে এসেছে শুধু। দারিদ্র্য, বেকারত্ব বেড়েছে। তাই যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের। ভারতের সঙ্গে শান্তি বজায় রাখতে চাই আমরা। সুযোগ পেলে দুই দেশের মধ্যে প্রকৃত যে সমস্যাগুলি রয়েছে, তার সমাধানেও আগ্রহী আমরা।’’

এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তান। আটার সঙ্কট এমন আকার ধারণ করেছে যে, দু’বেলা পেটের জোগান দিতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তার মধ্যে জ্বালানির দামও আকাশছোঁয়া। চিনির মতো নিত্য প্রয়োজনের জিনিসে হাত ঠেকানো যাচ্ছে না। এর পাশাপাশি, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মতো জঙ্গি সংগঠনও ফের গা ঝাড়া দিয়ে উঠতে শুরু করেছে সেখানে। কারণ পাক সেনার সঙ্গে তাঁদের অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত বছরই। 

ভারতের সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখার উপর জোর দিচ্ছেন শেহবাজ

এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখার উপর জোর দিচ্ছেন শেহবাজ। তিনি বলেন, ‘‘ভারত আমাদের প্রতিবেশি দেশ। আমরা পড়শি। এমনকি যদি আমরা নিজেরা না-ও চাই,  তা-ও চিরকাল পাশাপাশিই থাকতে হবে আমাদের।  তাই ঝগড়া-ঝামেলা মিটিয়ে শান্তি এবং উন্নতির পথে এগনো উচিত দুই দেশেরই। এতে সময়ও বাঁচবে, সম্পদও। সব কিছুই আমাদের উপর নির্ভর করছে।’’ শেহবাজের মতে, ভারত এবং পাকিস্তান, দুই দেশেই ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রশিক্ষিত শ্রমিকের কমতি নেই। পারস্পরিক সমৃদ্ধির জন্য তার সদ্ব্যবহারে উদ্যোগী হতে হবে ভারত এবং পাকিস্তানকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget