এক্সপ্লোর

RS 2000 Currency: প্রশ্নই খারিজ করে দিল RBI, ২ হাজারি নোট বাতিলের কারণ জানতে চেয়ে ‘উদ্ভট’ জবাব পেলেন তৃণমূল নেতা

RTI to RBI: সর্বভারতীয় স্তরে তৃণমূলের মুখপাত্র সাকেত গোখেল তথ্য জানার অধিকারে এই আবেদন জানিয়েছিলেন।

নয়াদিল্লি: নোটবন্দির পর বাজারে আনা হয়েছিল নতুন নোট। সেই ২০০০ টাকার নোটও তুলে নেওয়া হচ্ছে। মাত্র সাড়ে ছ'বছরের মাথায় কেন তুলে নিতে হল ২০০০ টাকার নোট, সেই নিয়ে মেলেনি স্পষ্ট ব্যাখ্যা (RS 2000 Currency)। তথ্য জানার অধিকারে তা জানতে চাওয়া হলে, কার্যতই 'উদ্ভট' জবাব এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে (RTI to RBI)। বলা হয়েছে, ২০০০ টাকার নোট কেন তুলে নেওয়া হচ্ছে বাজার থেকে, তা জানানো সম্ভব নয়। এতে অন্য দেশগুলির সঙ্গে সম্পর্কে প্রভাব পড়তে পারে।

সর্বভারতীয় স্তরে তৃণমূলের মুখপাত্র সাকেত গোখেল (Sakat Gokhale) তথ্য জানার অধিকারে এই আবেদন জানিয়েছিলেন। কেন ২০০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে, জানতে চান তিনি। তাতে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জবাব পাঠানো হলেও, আসলে জবাব কিছুই আসেনি।  এ নিয়ে কোনও তথ্য দেওয়া সম্ভব নয় বলেই উত্তর এসেছে। 

RBI-এর তরফে জানানো হয়, '২০০৫ সালের তথ্য জানার অধিকার আইনের ৮(১) অনুচ্ছেদের আওতায় এই তথ্য প্রকাশ করার থেকে অব্যাহতি নেওয়া হচ্ছে। কারণ এই সংক্রান্ত তথ্য প্রকাশ করলে দেশের নিরাপত্তা, কৌশল, অর্থনৈতিক স্বার্থ এবং অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কে প্রভাব পড়বে'।

আরও পড়ুন: Elon Musk on Modi: মোদি-সাক্ষাৎ মাস্কের! প্রশংসায় ভরালেন মার্কিন ধনকুবের

RTI-এর আওতায় পাওয়া RBI-এর ওই জবাব ট্যুইটারে পোস্ট করেন সাকেত। তিনি লেখেন, 'উদ্ভট জবাব পাঠিয়েছে RBI. বলা হয়েছে, ২০০০ টাকা তুলে নেওয়ার কারণ খোলসা করলে নাকি ভারতের বিদেশ সম্পর্কে প্রভাব পড়বে! ২০০০ টাকার নোট কেবন তুলে নেওয়া হচ্ছে, জানতে RTI-এ আবেদন জানিয়েছিলাম। অদ্ভূত ভাবে, RBI জানিয়েছে, বিদেশ সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে এই তথ্য প্রকাশ করবে না তারা'।

বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ভারতের বিদেশ সম্পর্কের কী যোগ, সরাসরি প্রশ্ন তুলেছেন সাকেত। এ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। সাকেতের প্রশ্ন, 'এই ধূর্ত, অকস্মাৎ এবং রহস্যজনক নোটবন্দির নেপথ্যে কী কাজ করছে? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং RBI-কে জবাব দিতে হবে'।

২০১৬ সালের ৮ নভেম্বর মধ্যরাত থেকে নোটবন্দি কার্যকর হয় ভারতে। তার কয়েক ঘণ্টা আগেই টেলিভিশন ভাষণে দেশবাসীর উদ্দেশে আচমকা সেই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর বাজারে আসে ২০০০ টাকার নোট। ২০২৩ সালের ১৯ মে সেই ২০০০ টাকার নোটই ফের বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করা হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট জমা করাতে সময় দেওয়া হয়েছে।

২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানায়নি RBI. তবে জানানো হয়, 'ক্লিন নোট পলিসি'র আওতায় বেশি অঙ্কের ওই নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারতীয় অর্থনীতিতে ২০০০ টাকার নোটের মেয়াদ শেষ হয়েছে। সাধারণ ক্ষেত্রে লেনদেনেও ব্যবহার চোখে পড়ছিল না তেমন।

গত ৮ জুন RBI গভর্নর শক্তিকান্ত দাস জানান, ২০০০ টাকা নোটে তাঁদের কাছে ১.৮ লক্ষ কোটি টাকা ফিরে এসেছে বাজার থেকে, যা বাজারে থাকা মোট সংখ্যক ২০০০ টাকার নোটের ৮০ শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MP Accident: বিজেপি সাংসদের গাড়ির উপর বিরাট পাথর, দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে নিজেই দুর্ঘটনার মুখে
বিজেপি সাংসদের গাড়ির উপর বিরাট পাথর, দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে নিজেই দুর্ঘটনার মুখে
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget