এক্সপ্লোর

CBI Director Appointment: সিবিআইয়ের নতুন অধিকর্তা হলেন সুবোধ কুমার জয়সওয়াল

১৯৮৫ ব্যাচের এই আইপিএস অফিসার আগে মহারাষ্ট্র পুলিশের প্রধান হিসেবে কাজ সামলেছেন।

নয়াদিল্লি: সিবিআইয়ের অধিকর্তা পদে নিযুক্ত হলেন মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন প্রধান সুবোধ কুমার জয়সওয়াল। আগামী দু'বছরের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান পদে কাজ করবেন ১৯৮৫ ব্যাচের এই আইপিএস অফিসার। বর্তমানে সিআইএসএফের অধিকর্তা পদে রয়েছেন তিনি।

অ্যাপয়েন্টমেন্টস কমিটি প্যানেল থেকে তাঁকে বেছে নিয়েছে বলেই জানানো হয়েছে তাদের পক্ষে জারি করা বিবৃতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার মধ্যে কয়েক দফা আলোচনার পর যে বিবৃতি প্রকাশ করা হয়। জানা গিয়েছে, তিনজনের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর সুবোধ কুমার জয়সওয়ালের নাম চূড়ান্ত হয়।

গত ফেব্রুয়ারির মাঝামাঝি ঋষি কুমার শুক্লর মেয়াদ শেষ হওয়ার পর থেকে ফাঁকা ছিল সিবিআই ডিরেক্টরের পদ। অ্যাডিশনাল ডিরেক্টর প্রবীন সিনহা মাঝের সময়কালে অন্তর্বর্তী প্রধান হিসেবে সামলাচ্ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজ। মহারাষ্ট্র পুলিশের প্রধানের পাশাপাশি মুম্বই অ্যান্টি টেরোরিসম স্কোয়াডেও কাজ করেছেন সুবোধ কুমার জয়সওয়াল। শিবনেতা নেতৃত্বাধীন মহারাষ্ট্রের জোট সরকারের সঙ্গে একাধিকবার আইপিএসের বদলি নিয়ে তাঁর মতবিরোধ এসেছিল সংবাদ শিরোনামে। সুবোধ কুমার জয়সওয়াল প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ ও দেশের ইনটেলিজেন্স এজেন্সি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) হয়েও আগে কাজ করেছেন।

সূত্রের খবর, সোমবার উচ্চপর্যায়ের বৈঠকের মাঝে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা সাফ জানিয়েছিলেন, সিবিআই অধিকর্তা বাছাই নিয়ে যেন কোনও বিতর্ক তৈরি না হয়। ছ-মাসের বেশি যাদের আর চাকরির মেয়াদ নেই তাদের যেন বাছাই করা না হয় সিবিআইয়ের পরবর্তী অধিকর্তা হিসেবে। যার জেরেই ১৯৮৪ ব্যাচের তিন অফিসার ওয়াই সি মোদি, রাকেশ আস্তানা ও এসএস দেসালের নাম বাদ পড়ে আলোচনা থেকে।

 

 


CBI Director Appointment: সিবিআইয়ের নতুন অধিকর্তা হলেন সুবোধ কুমার জয়সওয়াল

 

শেষপর্যন্ত ১৯৮৫ আইপিএস ব্যাচের অফিসার রাজেশ চন্দ্র ও ১৯৮৬ ব্যাচের অফিসার ভিএসকে কৌমুদিকে টেক্কা দিয়ে সিবিআইয়ের অধিকর্তা পদে নিযুক্ত হলেন সুবোধ কুমার জয়সওয়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়

ভিডিও

Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget