এক্সপ্লোর

ইয়াসের তাণ্ডবের ৩ দিন পার, জলমগ্ন মৌসুনী দ্বীপ, ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস প্রশাসনের

সুন্দরবন। এখানে মানুষ বাঁচে জলে। আবার এখানেই মানুষ ভাসে জলে।বাঁধ ছাপিয়ে জলস্রোত ঢুকেই চলেছে গ্রামে। যেদিকেই তাকানো যায় চারদিকে জল। ভেঙে পড়েছে গাছ। ভেঙে পড়েছে মাটির বাড়ি। ইয়াস তাণ্ডবের পর তিনদিন কেটে গেলেও এখনও জলমগ্ন সুন্দরবনের মৌসুনী দ্বীপের বিস্তীর্ণ এলাকা।

জয়দীপ হালদার, সুন্দরবন: ইয়াস তাণ্ডবের পর তিনদিন কেটে গেলেও এখনও জলমগ্ন সুন্দরবনের মৌসুনী দ্বীপ। ভেঙেছে ঘর। ভেসে গেছে চাষের জমি। সহায় সম্বল হারিয়ে জীবনে ফেরার লড়াই চালাচ্ছেন বিচ্ছিন্ন ভূখণ্ডের বাসিন্দারা। খুব শিগগিরই মৌসুনী দ্বীপে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

সুন্দরবন। এখানে মানুষ বাঁচে জলে। আবার এখানেই মানুষ ভাসে জলে।বাঁধ ছাপিয়ে জলস্রোত ঢুকেই চলেছে গ্রামে। যেদিকেই তাকানো যায় চারদিকে জল। ভেঙে পড়েছে গাছ। ভেঙে পড়েছে মাটির বাড়ি। ইয়াস তাণ্ডবের পর তিনদিন কেটে গেলেও এখনও জলমগ্ন সুন্দরবনের মৌসুনী দ্বীপের বিস্তীর্ণ এলাকা। বঙ্গোপসাগর আর চিনার নদীর জলরাশি দিয়ে ঘেরা সম্পূর্ণ বিচ্ছিন্ন ভূখণ্ডে এখন সহায়-সম্বল বাঁচানোর জোর লড়াই।

মৌসুনী দ্বীপের বাসিন্দা দেবাশিস মণ্ডল বলেন, আমরা কিছুই বের করতে পারিনি। চোখের সামনে গরু ভেসে গেল। তাদের বাঁচাব কী। আমরা নিজেদেরই বাঁচাতে পারছিলাম না। আরেক বাসিন্দার কথায়, এখানে খুব সমস্যা। আমরা খুব কষ্টে রয়েছি। এখানে প্রশাসনের এখনও কেউ আসেনি।

নদী আর সমুদ্র, দুইয়ের জলই বাঁধ টপকে উঠে এসেছে মৌসুনী দ্বীপে। ডুবে গিয়েছে বসতবাটি, ভেসে গিয়েছে চাষের জমি। কোথাও খোলা আকাশের নিচে পড়ে রয়েছে অবিন্যস্ত আটপৌরে সংসার। তার মধ্যেই প্রকট হয়েছে পানীয় জলের সমস্যা। এক স্থানীয় বাসিন্দা বলেন, আমার বাড়ি ভেঙে গিয়েছে। কিছুই বাঁচাতে পারিনি। অন্য একজনের বাড়িতে আছি। একটি মাত্র কল। তার উপর গোটা গ্রামের মানুষের নির্ভর।

জমা জলে ভাসছে মরা মাছ। তা থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। সব মিলিয়ে এক দুর্বিষহ পরিস্থিতি। মৌসুনী দ্বীপে খুব শিগগিরই ত্রাণ পৌঁছনোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নামখানার বিডিও বলেন, মৌসুনী দ্বীপে কিছু কিছু ত্রাণ সামগ্রী পাঠাচ্ছি। এখনও জলমগ্ন রয়েছে বেশ কিছু এলাকা। প্রয়োজনীয় সমস্ত জিনিস খুব শিগগরই পাঠাব। মৌসুনী দ্বীপে ধ্বংসস্তূপ সরিয়ে এখন চলছে স্বাভাবিক জীবনে ফেরার  লড়াই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget